সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

৪০ হাফেজের বিয়ের মাধ্যমে উদ্বোধন হলো মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিরিয়ার এজাজ শহরে একটি মসজিদের উদ্বোধনে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। মসজিদটি ৪০ জন হাফেজে কোরআনের বিয়ের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

নান্দনিক ওই মসজিদের নাম জামে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম। মসজিদটির উদ্বোধন উপলক্ষে অভিনব ও চমৎকার এ আয়োজনটি করে মানবাধিকার সংস্থা ‘ইকরা’।

৪০ জন হাফেজের মধ্যে একজন হলেন আয়মান হাজ মুস্তফা। তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিয়ে আল্লাহর রাসুলের (সা.) একটি সুন্নত। এটি যুবকদের প্রতি রাসুলের ওসিয়তও বটে। নবিজির সুন্নত বাস্তবায়ন করতে পেরে আজ খুব ভালো লাগছে এবং অনেক আনন্দ অনুভব করছি।

আরো পড়ুন: এবারের হজে জন্ম নেয়া প্রথম শিশু ‘মোহাম্মদ’

হামজা বারবুরি নামের আরেক হাফেজ বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং একইসঙ্গে শুকরিয়া আদায় করছি, যারা আমাদের বিয়ের কার্যক্রমকে সহজ করার ব্যবস্থা করেছেন তাদের প্রতি।

উদ্বোধন উপলক্ষে মসজিদ ও এর চত্বর নান্দনিকভাবে সাজানো হয়। এসময় হাফেজরা ঘোড়ায় চড়ে এবং ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করে বিবাহ উদযাপন করেন। এরপর আনুষ্ঠানিকভাবে নববিবাহিতদের বরণ করে নেওয়া হয়।

সূত্র: আলজাজিরা

এইচআ/ আই.কে.জে/

সিরিয়া অভিনব বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250