বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

এবারের হজে জন্ম নেয়া প্রথম শিশু ‘মোহাম্মদ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ নারী-পুরুষ হজ পালনে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ভ্রমণ করেন। এদের মধ্যে অনেক নারী থাকেন সন্তানসম্ভবা। হজের সময় অনেক দম্পতির সন্তান ভূমিষ্ঠ হয়। এবার ৩০ বছর বয়সী এক নাইজেরীয় হজযাত্রী একটি সুস্থ ছেলেশিশুর জন্ম দিয়েছেন। এ বছরের হজ মৌসুমে প্রথম নবজাতকের আগমন এটি।

সৌদি আরবের গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (১০ই জুন) মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতালে মোহাম্মদ নামের শিশুটির জন্ম হয়েছে।

৩১ সপ্তাহের গর্ভাবস্থায় প্রসব বেদনা অনুভবের পর ওই হজযাত্রী হাসপাতালের জরুরি কক্ষে পৌঁছেন। চিকিৎসকরা দ্রুততার সঙ্গে অবস্থা মূল্যায়ন করে তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর করেন। পরে সেখানে তিনি স্বাভাবিকভাবে শিশুর জন্ম দেন।

আরো পড়ুন: যাত্রীরা যে টিকা না নিলে বাতিল হতে পারে হজের অনুমোদন

মায়ের শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থ হয়ে উঠছেন। অন্যদিকে শিশু মোহাম্মদ বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।

মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতাল হজের সময় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পূর্ণ সক্ষমতায় কাজ করে। এর মধ্যে রয়েছে জরুরি যত্ন, প্রসবকালীন সহায়তা এবং নারী ও শিশুদের চিকিৎসাসেবা। হাসপাতালটিতে প্রতিবছর হজ মৌসুমে অসংখ্য শিশুর জন্ম হয়।

নাইজেরীয় হজযাত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালের যত্ন ও চিকিৎসাসেবার জন্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আগামী ১৫ই জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করা হবে।

সূত্র: আরব নিউজ

এইচআ/  আই.কে.জে


হজ নবজাতক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250