শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

থাইল্যান্ডের রানি জিতলেন সোনা, পদক দিলেন রাজা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

এবারের সি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাইল্যান্ডের রাজা ও রানি। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস। ইংরেজি আদ্যক্ষরের কারণে সি গেমস (SEA Games) নামেই বেশি পরিচিত। আঞ্চলিক এই ক্রীড়া প্রতিযোগিতায় আজ বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) ঝড় তুলেছেন থাইল্যান্ডের রানি সুথিদা।

পালতোলা নৌকার প্রতিযোগিতা সেইলিংয়ের একটি দলীয় ইভেন্টে সোনা জিতেছেন ৪৭ বছর বয়সী থাই রানি। এরপর বিজয়মঞ্চে তাকে সোনার পদক পরিয়ে দিয়েছেন স্বয়ং থাই রাজা মহা বজিরালংকর্ন।

সেইলিংয়ে মিশ্র কিলবোট এসএসএল ৪৭ বিভাগের সোনা জিতেছে রানি সুথিদার ১০ জনের দল। ৪৭ ফুট লম্বা নৌকায় রানি ছিলেন প্রধান ট্যাকটিশিয়ান। তার দায়িত্ব ছিল নৌকার গতিবিধি ঠিক রাখা। তবে সাত পর্বের প্রতিযোগিতার ষষ্ঠ ও সপ্তম পর্বেই শুধু অংশ নিয়েছেন রানি। থাইল্যান্ডের বিখ্যাত অবকাশকেন্দ্র পাতায়ার কাছে সমুদ্রে মালয়েশিয়া ও মিয়ানমার দলকে পেছনে ফেলে আগে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় রানির থাইল্যান্ড দল।

যোগাযোগ বিষয়ে স্নাতক সুথিদা রানি হওয়ার আগে থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। পরে সামরিক বাহিনীতে যোগ দেন। ২০১৯ সালে থাই রাজা বিয়ে করেন সুথিদাকে। ক্রীড়াপ্রেমী রানি এ মাসেই ব্যাংককে কেনিয়ার কিংবদন্তি দৌড়বিদ এলিউড কিপচোগের সঙ্গে হাফ ম্যারাথন শেষ করেছেন ২ ঘণ্টা ১৩ মিনিট ৪০ সেকেন্ডে।

তবে রানি সুথিদাই সেইলিংয়ে সোনা জেতা প্রথম থাই রাজপরিবারের সদস্য নন। ১৯৬৭ সালে সি গেমসে বর্তমান রাজা বজিরালংকর্নের পিতা রাজা ভূমিবল আদুলিয়াদেজ নিজের বানানো নৌকায় সোনা জিতেছিলেন। রাজা ভূমিবলের সঙ্গে সেদিন সেইলিংয়ে ছিলেন রাজকন্যা উবোলরাতানাও। এবারের গেমস শনিবার শেষ হবে। পদক তালিকায় বৃহস্পতিবার পর্যন্ত স্বাগতিক থাইল্যান্ড জিতেছে সর্বোচ্চ ১৯৬টি সোনা, এরপরই অবস্থান করছে ইন্দোনেশিয়া (৮০) ও ভিয়েতনাম (৭২)।

সি গেমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250