শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে ঝামেলায় পড়েননি, দুনিয়ায় এমন মানুষ বোধহয় পাওয়া মুশকিল। মানুষের খাদ্যের তালিকায় ডিম অতি পুরোনো একটি উপাদান হলেও সবাইকে কমবেশি এর খোসা ছাড়ানোর ক্ষেত্রে ঝামেলায় পড়তে হয়েছে।

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ক্ষেত্রে দু'টি সমস্যা খুবই সাধারণ। একটি হলো, খোসার সঙ্গে ডিমের সাদা অংশ লেগে থাকা; অন্যটি হলো, খোসা ছাড়ানোর পরও ডিমের ওপর পাতলা আবরণ লেগে থাকা। ইন্টারনেটে এসব সমস্যা সমাধানের নানা ‘হ্যাক’ বা কৌশল পাওয়া যায়। ডিমের খোসা ছাড়ানো কঠিন হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর বৈজ্ঞানিক কারণও রয়েছে এবং এর থেকে বাঁচার উপায়ও আছে।

'দ্য কনভারসেশনে' ইউনিভার্সিটি অব সাদার্ন কুইন্সল্যান্ডের খাদ্যবিজ্ঞানের অধ্যাপক পৌলমি বৌরি লিখেছেন, ডিমের খোসা শক্ত ও ছিদ্রযুক্ত। এর ভেতরে থাকে একটি ভেতরের ও বাইরের মেমব্রেন বা পাতলা পর্দা। এরপর থাকে ডিমের সাদা অংশ (অ্যালবুমিন)। একেবারে কেন্দ্রে থাকে মেমব্রেনে মোড়া কুসুম। বাইরের খোসা ও ভেতরের মেমব্রেনের মাঝে একটি বায়ুকোষ থাকে।

ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়ানো কতটা সহজ হবে, তা নিয়ে ১৯৬০-১৯৭০-এর দশকে অনেক গবেষণা হয়েছে। এর একটি কারণ হলো, ডিমের সাদা অংশের পিএইচ মান বা ডিমে অ্যাসিড বা ক্ষারের পরিমাণ। ১৯৬০-এর দশকের এক গবেষণায় দেখা গেছে, ডিমের সাদা অংশের পিএইচ ৮ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৯ হলে খোসা ছাড়ানো সহজ হয়। এটি বেশ ক্ষারীয় মান।

ডিম কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, তার ওপরও এটি নির্ভর করে। ১৯৬৩ সালের এক গবেষণায় দেখা যায়, ২২ ডিগ্রি সেলসিয়াস (৭২ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় ডিম রাখলে খোসা ছাড়ানো সহজ হয়। ১৩ ডিগ্রি সেলসিয়াস বা ফ্রিজের ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে তেমন সুবিধা হয় না। তবে বেশি তাপমাত্রায় ডিম রাখলে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

গবেষণায় দেখা গেছে, ডিম সেদ্ধ করার আগে যত বেশি সময় ধরে রাখা হয়, অর্থাৎ ডিম যত পুরোনো হয়, খোসা ছাড়ানো তত সহজ হয়। টাটকা ডিমের খোসা ছাড়ানো কঠিন—এটা অনেকে জানেন। প্রথমত, টাটকা ডিমে বায়ুকোষ ছোট থাকে। ডিম পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে ছিদ্রযুক্ত খোসা দিয়ে খুব ধীরে ধীরে জলীয় অংশ বেরিয়ে যায়। এতে বায়ুকোষ বড় হয় এবং ডিমের বাকি অংশ কিছুটা সংকুচিত হয়। বায়ুকোষ বড় হলে খোসা ছাড়ানো শুরু করা সহজ হয়।

দ্বিতীয়ত, ডিমের সাদা অংশ এমনিতেই কিছুটা ক্ষারীয় হয়। তবে ডিম পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে এর পিএইচ মান বাড়ে। এতেও খোসা ছাড়ানো সহজ হয়।

অভিজ্ঞ রাঁধুনিরা মনে করেন, প্রথমে ফুটন্ত পানিতে ডিম দিয়ে আঁচ কমিয়ে অল্প আঁচে সেদ্ধ করলে ভালো ফল পাওয়া যায়। তবে ডিম ফাটানো এড়াতে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ব্যবহার করা উচিত। হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে ডিম ফেটে যেতে পারে। এ পদ্ধতির কারণ হলো, শুরু থেকে বেশি তাপমাত্রায় থাকলে ডিমের মেমব্রেন খোসা ও সাদা অংশ থেকে সহজে আলাদা হয়ে যায়।

এ ছাড়া দ্রুত বেশি তাপমাত্রায় রান্না করলে ডিমের সাদা অংশের প্রোটিনগুলো সহজে বিকৃত হয়ে (গঠন পরিবর্তিত হয়ে) নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে। মেমব্রেনের সঙ্গে তাদের বন্ধন কম হয়। ডিম সেদ্ধ করার পর (নরম কুসুমের জন্য ৩-৫ মিনিট, জেলি কুসুমের জন্য ৬-৭ মিনিট এবং শক্ত কুসুমের জন্য ১২-১৫ মিনিট) বরফপানিতে ডুবিয়ে ঠান্ডা করে নিতে পারেন। এতে ডিমের সাদা অংশ খোসা থেকে কিছুটা সংকুচিত হয়, ফলে খোসা ছাড়ানো সহজ হয়।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250