সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

রাতের ভোজ হোক মাংসের সুরুয়া-রুমালি রুটি দিয়ে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাংসের সুরুয়া হলো স্বাস্থ্যকর একটি পদ। এতে অনেক উপকরণ দিলেও স্বাদ উগ্র হয় না। এর সঙ্গে পাউরুটি সেঁকা অথবা চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন হাতে গরম রুমালি রুটি। তাই চাইলে রাতের ভোজ হোক মাংসের সুরুয়া-রুমালি রুটি দিয়ে। আসুন তাহলে জেনে নিই রেসিপি-

সুরুয়ার উপকরণ

গরু বা খাসির মাংস এক কেজি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, ধনিয়া বাটা এক টেবিল চামচ, জিরা বাটা এক চা চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়ো এক চা চামচ, লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ। টমেটো সস দুই টেবিল চামচ, টকদই আধ কাপ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা আধ কাপ, তেজপাতা, এলাচ, দারুচিনি, গরম মসলার গুঁড়ো এক চা চামচ ও পরিমাণ মতো লবণ।

আরো পড়ুন : গরম ভাতে পাতে রাখুন তিলের ভর্তা

সুরুয়ার পদ্ধতি

প্রথমে মাংস ভালো মতো পরিষ্কার করে একটি বড় সাইজের পাত্রে নিন। এরপর তাতে আদা-রসুন ধনিয়া-জিরা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে মাংস ভালোমতো মেখে দুই ঘণ্টা রেখে দিন। এরপর প্যানে তেল গরম করে তাতে তেজপাতা, এলাচ আর দারুচিনি দিন। ফোড়ন ভাজা ভাজা হয়ে গন্ধ বেরোলে মেরিনেট করে রাখা মাংস দিয়ে দিন।

প্রথমে বেশি আঁচে ভেজে নিন। এরপর লবণ ও চিনি দিয়ে গরম পানি দিন। খেয়াল রাখবেন, এই মাংস মোটামুটি বেশি পানিতেই সেদ্ধ হবে। প্রায় এক ঘণ্টা ঢাকা দিয়ে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেবেন মাংস সেদ্ধ হয়েছে কি না। মাংসের সুরুয়া স্বাদ বাড়াতে চাইলে ওপর থেকে টমেটো সস, গরম মসলার গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। মিনিট পাঁচেক রেখে ফুটিয়ে নিন। পরে নামিয়ে ফেলুন সুস্বাদু মাংসের সুরুয়া।

রুমালি রুটি বানাবেন যেভাবে-

পরিমাণমতো ময়দা নিন একটা বড় গামলায়। তাতে পরিমাণমতো লবণ দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে মণ্ড তৈরি করুন। মণ্ড থেকে লেচি কেটে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলুন। এরপর শুকনো তাওয়া উল্টা দিকে রুটি রেখে চটজলদি সেঁকে নিন। বানানো হলে গরম গরম মাংসের সুরুয়া ও রুমালি রুটি দিয়ে রাতের ভোজ সেরে নিন।

এস/ আই.কে.জে/


রেসিপি সুরুয়া-রুমালি রুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250