শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

হোয়াটসঅ্যাপ দিয়ে অবস্থান শনাক্ত করছে ইসরায়েল, ব্যবহার না করার পরামর্শ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

ইরানের রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এ সতর্কবার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

গতকাল মঙ্গলবার (১৭ই জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে সিএনএন জানায়, দেশটির সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। ইরানি সরকারের দাবি, এসব অ্যাপ ইসরায়েলের ‘মূল হাতিয়ার’। এ অ্যাপগুলো ব্যবহার করে ইসরায়েল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে।

এ ঘোষণার পরই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন একটি সময়ে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে—যখন মানুষ সবচেয়ে বেশি আমাদের দরকার।’

তিনি আরও বলেন ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান (প্রিসাইস লোকেশন) ট্র্যাক করি না। আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে যেসব বার্তা আদান-প্রদান করেন, সেগুলো সম্পূর্ণভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বার্তাগুলোর প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউই তা দেখতে পান না—এমনকি হোয়াটসঅ্যাপও না।’

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250