শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

২৭ বছর পর আমির খানের কণ্ঠে গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

আমির খান। ছবি: সংগৃহীত

আমির খানের ‘গুলাম’ সিনেমার শুটিং ততদিনে ৯০ শতাংশ শেষ। পরিচালক নীরাজ ভোরা একদিন এসে আমিরকে জানান, এক বন্ধু তার সঙ্গে দেখা করতে চায়। আমিরের সম্মতি পেয়ে গীতিকার নীতিন রায়করকে নিয়ে আসেন নীরাজ। আমিরকে একটি গান শোনান নীতিন। গানটি খুবই ভালো লাগে আমিরের।

গুলামের পরিচালক বিক্রম ভাটকে আমির বলেন, ‘গানটি তো খুবই ভালো। আমাদের সিনেমার থিমের সঙ্গে একদম মিলে গেছে। গানটি আমাদের সিনেমায় ব্যবহার করা যেতে পারে। কী করা যায়!’

ডাকা হলো চিত্রনাট্যকার আঞ্জুম রাজাবলীকে। সবাই মিলে গানটির জন্য নতুনভাবে একটি দৃশ্য তৈরি করলেন। শুটিং হলো। আমির খান প্রথমবারের মতো নিজেই কণ্ঠ দিলেন গানে। সেই গানটিই ‘আতি কেয়া খান্ডালা’।

গুলাম সিনেমা তো বটেই, আতি কেয়া খান্ডালা বলিউডেরও অন্যতম জনপ্রিয় গান। আমিরের গাওয়া প্রথম গান ব্যাপক জনপ্রিয়তা পেলেও আর কখনো প্লেব্যাকে পাওয়া যায়নি তাকে। অভিনেতা জানালেন, ২৭ বছর পর আবারও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। খবর বলিউড হাঙ্গামার।

আমির খান বলেন, ‘আতি কেয়া খান্ডালা গেয়েছিলাম মজার ছলে। আমি সৌভাগ্যবান যে, এটা জনপ্রিয় হয়েছিল। গত কয়েক বছর ধরে আমি গানের প্রশিক্ষণ নিচ্ছি। একটি কমেডি সিনেমার জন্য দুটি গান গাইব। বাসু চ্যাটার্জি কিংবা ঋষিকেশ মুখার্জি ঘরানার সিনেমা হতে চলেছে এটি। যে ধরনের সিনেমা এখন তৈরি হয় না বলিউডে। নির্মল হাসির সিনেমা।’

আমির জানান, এ সিনেমায় তিনি মূল চরিত্রে নয়, অভিনয় করবেন একটি অতিথি চরিত্রে। তবে গুরুত্বপূর্ণ চরিত্র। এতে রাম সম্পথের সুরে দুটি গানে কণ্ঠ দেবেন আমির খান। গান গাওয়ার জন্য অনেক দিন ধরে সুচেতা ভট্টাচার্যের কাছে গানের পাঠ নিচ্ছেন তিনি।

জে.এস/

বলিউড আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250