শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রোগীদের হজে যাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

যেসব হজযাত্রী জটিল রোগে ভুগছেন, তাঁদের চিকিৎসাসংক্রান্ত নথিপত্র সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 শনিবার (১৮ই মে) গালফ নিউজে এমন খবর জানানো হয়েছে। 

সৌদি হজ মন্ত্রণালয় বলেছে, তাঁদের চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য কাগজপত্র প্রয়োজন। 

হজযাত্রীদের উদ্দেশে মন্ত্রণালয়ের করা এক এক্স পোস্টে বলা হয়েছে, আপনি এমন অসুস্থতায় ভুগছেন, যার জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়, নির্দিষ্ট ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি যাত্রার সুবিধার্থে চিকিৎসা নথিপত্র আনতে ভুলবেন না। 

মন্ত্রণালয় বলেছে, বিদেশিদের আসার আগে নিসেরিয়া মেনিনজিটিডিস ভ্যাকসিন নিতে হবে এবং নিজ নিজ দেশ থেকে একটি ছাড়পত্র নিতে হবে। 

হজের সময় হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে তাঁদের অবশ্যই পোলিও, কোভিড-১৯ এবং মৌসুমী ফ্লুর টিকা নিতে হবে। 

এদিকে, স্থানীয় হজযাত্রীদের কোভিড-১৯, সিজনাল ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিস টিকাসহ হজ সংক্রান্ত টিকা সম্পূর্ণ করতে হবে। 

হজ মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে টিকা পাওয়া যায় এবং সৌদির পবিত্র শহর মক্কায় আগমনের আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সেহাতি অ্যাপে বাধ্যতামূলক নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। 

প্রসঙ্গত, কয়েক দিন হলো বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসতে শুরু করেছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে হজের কার্যক্রম শুরু হবে।

ওআ/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250