শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হারল সাকিবদের রংপুর, ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ তামিমদের বরিশাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আরও একবার টপ অর্ডারদের ব্যাটে রানের দেখা পেলো না রংপুর রাইডার্স। তবে শেষদিকে গিয়ে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন শামীম পাটোয়ারী, তাতে হলো লড়াই করার মতো রান। কিন্তু মুশফিকুর রহিম, কাইল মেয়ার্সদের ব্যাটে চড়ে জয় পায় ফরচুন বরিশাল।  

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে রংপুর। ওই রান তাড়া করতে নেমে ৯ বল আগে জয় পায় বরিশাল। সবমিলিয়ে বরিশাল চতুর্থ ও ফরচুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে উঠলো।  

টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতো এদিনও শুরুতে উইকেট হারায় রংপুর। ১৮ রানে তারা তিন উইকেট হারিয়ে ফেলে। ওপেনিং জুটিতেও বদল আসে আরেকবার। মাহেদী হাসান নতুন সঙ্গী হন রনি তালুকদারের, যদিও ৫ বলে দুই রান করে মোহাম্মদ সাইফুউদ্দিনের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান তিনি।  

ওই ওভারেই এগিয়ে এসে বলের লাইন মিস করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন সাকিব আল হাসান। ৪ বলে তিনি করেন ১ রান। ওপেনার রনি তালুকদার ১২ বলে ৮ রান করে কাইল মেয়ার্সের বলে আউট হন। ১৮ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধারে জিমি নিশামের সঙ্গী হন নিকোলাস পুরান।  

কিন্তু এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেও রানের দেখা পাননি পুরান। ১২ বলে ৩ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে মিড অনে ক্যাচ দেন পুরান। আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা নিশামও এদিন ইনিংস লম্বা করতে পারেননি।  

২২ বলে ২৮ রান করে জেমস ফুলারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন নিশাম। তার বলেই মোহাম্মদ নবীও আউট হন। ১৫ বলে ১২ রান করা অধিনায়ক সোহানকেও বোল্ড করেন ফুলার। ১৭ বলে ১৪ রান করেন তিনি। রংপুরের ইনিংস মূলত শুরু হয় অষ্টম উইকেটে গিয়ে।  

আগের দিনে ওপেনিংয়ে নেমে ডাক মেরে সাজঘরে ফিরেছিলেন শামীম। বরিশালের বিপক্ষে তিনিই হয়ে যান রংপুরের ত্রানকর্তা। উইকেটের সামনে, পেছনে সব জায়গায় প্রতিপক্ষের বোলারদের তুলোধোনা করেন তিনি। ওভেদ ম্যাককয়ের করা ১৯তম ওভারে তিন ছক্কা ও দুই চারে ২৬ রান নেন শামীম।  

ওই ওভারে মাত্র ২০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শামীম। শেষ ওভার থেকে ১১ রান নিয়ে প্রতিপক্ষের জন্য লক্ষ্যটাকে দেড়শ ছোঁয়ান শামীম ও আবু হায়দার রনি। অষ্টম উইকেট জুটিতে ৩১ বলে ৭২ রান যোগ করেন তারা। ৫ চার ও সমান ছক্কায় ২৪ বলে ৫৯ রান করে শামীম ও ৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন রনি। 

আরও পড়ুন: তামিমের বরিশালকে ১৫০ টার্গেট দিলো সাকিবের রংপুর

দেড়শ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবালের সঙ্গী হন মেহেদী হাসান। ৮ বলে ১০ রান করা তামিমকে আউট করে এই জুটি ভাঙেন আবু হায়দার রনি। এক বল পর আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লিউ করেন তিনি। হুট করে দুই উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে বরিশাল।  

কিন্তু পরের ওভারে ১৬ রান হজম করে চাপটা সরিয়ে দেন নিশাম। ৩৭ বলে ৪৭ রানের জুটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। রংপুরের পরের উইকেট এনে দেন মোহাম্মদ নবী। তার বলে স্টাম্পিংয়ের শিকার হন ১৮ বলে ২২ রান করা সৌম্য।  

ম্যাচের বাকি লড়াইটুকু শেষ হয়ে যায় ১৪তম ওভারে মাহেদী ১৮ রান দিলে। বিধ্বংসী হওয়া মেয়ার্সকেও অবশ্য ফেরানো গিয়েছিল। ১৫ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৮ রান করে ফজল হক ফারুকীর বলে তার ক্যাচ নেন হাসান মাহমুদ। কিন্তু ততক্ষণে ম্যাচের আর বাকি ছিল না তেমন কিছুই।  

শেষ অবধি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। ৩৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন মুশফিক। ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার।  

এসকে/ 

ফাইনাল ফরচুন বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250