শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান: খতিবজাদে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। ছবি: সংগৃহীত

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে বলেছেন, যতদিন প্রয়োজন, ততদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান। ইসরায়েলের অবৈধ আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরান এ যুদ্ধ চালিয়ে যাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

খতিবজাদে আরও বলেন, ১৩ই জুন থেকে শুরু হওয়া ইসরায়েলের ‘অন্যায়’ ও ‘উসকানিমূলক’ হামলা প্রতিরোধে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাব।’ নিজের দেশকে রক্ষা করতে কতদূর যেতে পারেন, এর উদাহরণ হিসেবে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাক-ইরান যুদ্ধের কথা উল্লেখ করেন খতিবজাদে। তিনি বলেন, ‘আমরা এর শেষ দেখে ছাড়ব।’

উপপররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত শনিবার (২১শে জুন) আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার এমন ঘোষণা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250