শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যুদ্ধের মধ্যেই ইরানে চলছে পবিত্র মহররমের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

যুদ্ধের মধ্যেই মহররমের প্রস্তুতি নিচ্ছে ইরান। ছবি: ফার্স

চলমান সংঘাতের মধ্যেই পবিত্র মহররম মাসের প্রস্তুতি নিচ্ছেন ইরানিরা। হিজরি বছরের প্রথম মাস মহররম। পুরো মুসলিম বিশ্ব তো বটেই, শিয়া মুসলিমদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এ মাস। চাঁদের ওপর নির্ভর করে আগামী ২৬শে অথবা ২৭শে জুন শুরু হতে যাচ্ছে নতুন হিজরি সন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের এক্স হ্যান্ডলে প্রকাশিত ছবিতে দেখা যায়, কারবালায় ইমাম হোসেনের পবিত্র রওজার ভেতরে মহররমের প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা। এ আয়োজন চলবে আগামী ২৫শে জুলাই পর্যন্ত।

শিয়া মুসলমানদের কাছে মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সপ্তম শতাব্দীতে এ মাসেই কারবালার প্রান্তরে মহানবী মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসেন শহীদ হন। শোক, প্রতিবাদ এবং ন্যায়-অন্যায়ের চিরন্তন লড়াইয়ের প্রতীক হয়ে ওঠা ইমাম হোসেনের এ আত্মত্যাগই মহররমের প্রধান তাৎপর্য।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250