শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুকে ৭ বছরের প্রেম, ৫ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। ৭ বছর ধরে চলে এই ভারচুয়াল সম্পর্ক। প্রেমিককে সামনাসামনি না দেখেই ভালোবেসে যান ৬৭ বছর বয়সী প্রেমিকা। বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করেন প্রেমিককে। প্রেমের ফাঁদে পা দিয়ে এভাবে খোয়ান ৫ কোটি টাকা। অবশেষে প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা। 

ঘটনাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের। ২০১৭ সালে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই বৃদ্ধার। যুবক নিজেকে আমেরিকার ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন। তার প্রোফাইল থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। যুবকের ছবি দেখে ভালো লাগে বৃদ্ধার। এরপর দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। সেখান থেকে এক পর্যায়ে অনলাইনে ওই বৃদ্ধাকে প্রেমের প্রস্তাব দেন যুবক। যাচাই না করেই প্রস্তাবে সম্মত হন বৃদ্ধা। 

আরো পড়ুন : দানবাক্সে আইফোন!

বিভিন্ন সময় ব্যবসার কথা বলে বৃদ্ধার কাছ থেকে টাকা নেন ওই যুবক। বৃদ্ধার অভিযোগ, গত ৭ বছরে মোট ৩০৬ বার প্রেমিককে টাকা পাঠান তিনি। এই অর্থ জোগাতে কখনও তিনি ব্যাংক থেকে লোন নেন কখনও আবার স্বজনদের কাছ থেকে ধার পর্যন্ত করেন।

এতদিনে কেন একবারও দেখা করলেন না প্রেমিকের সঙ্গে? পুলিশের এমন প্রশ্নের জবাবে তদন্তকারীদের তিনি জানান, মন থেকে ভালোবেসেছিলেন। ভালোবাসার আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কায় দেখা করেননি। 

অনলাইনের এই সম্পর্ক চলছিল দিনের পর দিন। কিন্তু সম্প্রতি ওই বৃদ্ধা বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন। অবশেষে ঘটনা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য ছবি দিয়ে প্রতারণা করছিল যুবক। ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট ওই যুবকের। যার এক একটিতে এক এক সময়ে টাকা পাঠিয়েছিলেন বৃদ্ধা।  

এস/ আই.কে.জে

ফেসবুক প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250