মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

ধ্বংসপ্রাপ্ত মসজিদে ঈদের নামাজ আদায় করলেন প্যালেস্টাইনিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৪

#

ছবি (সংগৃহীত)

বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডেও পালিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সেখানে কেবল নেই ঈদের আনন্দ, আছে ধ্বংসযজ্ঞ, মানুষের মৃত্যু, আর আছে প্রিয়জন হারানোর বেদনা।

এর মধ্যেই ঈদ উদযাপন করছেন প্যালেস্টাইনিরা। এমনকি গাজায় ধ্বংসপ্রাপ্ত মসজিদেই ঈদের নামাজ আদায় করেছেন তারা। 

বুধবার (১০ই এপ্রিল) এই তথ্য জানিয়েছে  মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম। 

সংবাদমাধ্যমটি বলছে, প্যালেস্টাইনিরা বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের আল-ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। মসজিদের ধ্বংসাবশেষে প্যালেস্টাইনিদের ঈদের নামাজের ছবিও সামনে এসেছে।

সেখানে সকালে রাফাহ শহরের ওই মসজিদের ধ্বংসাবশেষের পাশেই প্যালেস্টাইনিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেখা যায়।

এদিকে গাজার রাফাহতে ঈদের দিনও ইসরায়েলি ড্রোন সেখানকার আকাশে চক্কর দিচ্ছে। সংবাদমাধ্যমটি আরও বলছে, ইসরায়েলি সামরিক ড্রোনগুলো এখনও (রাফাহ) জেলার এই অংশে চক্কর দিচ্ছে। আর এর লক্ষ্য শুধুমাত্র প্যালেস্টাইনিদের এটিই মনে করিয়ে দেওয়া যে, আনন্দ ও উদযাপনের এমন দিনেও তাদের জন্য নিরাপত্তা বলে কিছু নেই।

তবুও, এই নিরাপত্তাহীনতাকে পেছনে ঠেলেই প্যালেস্টাইনিরা বুধবার রাফাহতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এছাড়া নিজেদের চারপাশে ঘটে যাওয়া ব্যাপক ধ্বংসযজ্ঞ, দুঃখ, আর্তনাদ ও শোকের মধ্যেও প্যালেস্টাইনিরা একত্রিত হচ্ছেন এবং একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন।

সূত্র: আল জাজিরা

এইচআ/ আই.কে.জে/

গাজা প্যালেস্টাইনি ঈদের নামাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250