শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

দ্বিতীয় বিয়ে করার ৩ মাস পর স্বীকার করলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা গিয়েছিল আফগান তারকা রশিদ খানকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। তবে ইনস্টাগ্রামে রশিদ নিজেই জানালেন, সেই নারী তার স্ত্রী। আফগান এই লেগ স্পিনার তিন মাস আগে বিয়ে করেছেন তাকে।

ইনস্টাগ্রাম পোস্টে রশিদ লিখেছেন, ‘২০২৫ সালের ২রা আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি আর জুটির প্রতীক। এমনটাই আমি সব সময় আশা করতাম।’

রশিদ আরও লেখেন, ‘আমি সম্প্রতি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। দুঃখজনক হলো, এত সাধারণ একটা বিষয় নিয়েও নানা অনুমান শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ—তিনি আমার স্ত্রী আর আমরা একসঙ্গে আছি। কিছুই লুকোনো নয়। যারা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

রশিদ পোস্টে দ্বিতীয় বিয়ের কথা উল্লেখ না করলেও পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এটি তার দ্বিতীয় বিয়ে।

এর আগে গত বছরের অক্টোবরে কাবুলে অনুষ্ঠিত হয়েছিল রশিদের প্রথম বিয়ের অনুষ্ঠান। রাজধানীর ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ ও তার তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।

সেদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আফগান দলের তারকারা—মোহাম্মদ নবী, মুজিব–উর–রেহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খানও।

জে.এস/

রশিদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250