শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

এশিয়া কাপ আর্চারি: বাছাইয়ে পঞ্চম বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে বাছাইপর্ব রাউন্ড শুরু হয়েছে। পুরুষ রিকার্ভের দলীয় ইভেন্টে ১৪ দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার সম্মিলিত স্কোর ছিল ১৯৬০। ফলে প্রথম রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিপাইনের।

পুরুষ রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে আলো ছড়িয়েছেন আলিফ। ৫৪ জনের মধ্যে ৬৬২ স্কোর নিয়ে সপ্তম হয়েছেন তিনি। এছাড়া ৬৫০ স্কোর নিয়ে রামকৃষ্ণ ২১ তম, ৬৪৮ স্কোর নিয়ে রাকিব ২৩ তম ও ৬৪১ স্কোর নিয়ে সাগর ৩৩ তম। 

নারী রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মনিরা আক্তার ৬২৯ স্কোর নিয়ে ২৩ তম হয়েছেন। মিশ্র দলীয় ইভেন্টে তার সঙ্গে খেলেছেন আলিফ। ১৬ দেশের মধ্যে ১২ ‍ ৯১ স্কোর নিয়ে বাংলাদেশকে নয়ে রেখেছেন তারা।

নারী কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টে পুষ্পিতা জামান ১২, বন্যা আক্তার ২২ ও কুলসুম আক্তার মনি হয়েছেন ৩৬ তম। দলীয় ইভেন্টে ১১ দলের মধ্যে বাংলাদেশকে সাতে রাখেন তারা। মিশ্র দলীয় ইভেন্টে হিমু বাছাড় ও পুষ্পিতা বাছাই শেষ করে পাঁচে থেকে।


এশিয়া কাপ আর্চারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250