শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

বিসিবির নির্বাচন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘ডেকে নিয়ে হুমকি’ ও ‘ভোট দিতে চাপ সৃষ্টির’ অভিযোগ আমিনুল হকের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সরকার ও প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার ও নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে হেরে যাওয়া এক প্রার্থী বলেছেন, নির্বাচনে যা ঘটেছে, তা ফিক্সিংয়ের চেয়েও গভীর।

আজ মঙ্গলবার (৭ই অক্টোবর) ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির নেতা, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক সরাসরি অভিযোগ করেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা নির্বাচনে প্রভাব খাটিয়েছেন। 

তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টার আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অনেক কাউন্সিলর আমাকে জানিয়েছেন, তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং ভোট দিতে চাপ সৃষ্টি করা হয়েছে। বিসিবি পুরো দেশের, এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। ক্রীড়া উপদেষ্টা কার্যত এটিকে নিজের প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন। তিনি এমনকি বলেছেন, যেকোনো মূল্যে বুলবুল ভাইকে সভাপতি করবেন। এটি স্বেচ্ছাচারিতা এবং বাংলাদেশের কোনো ক্রিকেটপ্রেমী এটি মেনে নেবে না।’

আমিনুলের অভিযোগ অনুযায়ী, ক্লাব ক্যাটাগরিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নির্বাচনে প্রভাব প্রয়োগ করেছেন। তিনি বলেন, দুটি ক্লাব নিয়ে সমস্যা ছিল, যা গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। সেই চারটি ক্লাবের প্রতিনিধি এখন বোর্ড পরিচালক। এই ক্লাবগুলোতে বিতর্ক থাকায় তাদের বোর্ডে থাকা একটি সংঘাতের উৎস।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে কাউন্সিলর নির্বাচনের জন্য চিঠি পাঠানো থেকে শুরু করে পরবর্তী পদক্ষেপ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। এতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

বিসিবির সভাপতি বুলবুলের চিঠি চ্যালেঞ্জ করার কারণে ইতিমধ্যে আইনিপ্রক্রিয়া শুরু হয়েছে। আমিনুল বলেন, নির্বাচন হয়ে গেলেও হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ের পর যদি চিঠিটিকে অবৈধ ঘোষণা করা হয়, তবে নির্বাচিত সদস্যদের থাকা সত্ত্বেও পুরো নির্বাচন বাতিল হয়ে যেতে পারে।

ক্রীড়া উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250