রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

পেয়ারার চাটনি, রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারা বছর বাজারে পেয়ারা পাওয়া যায়। আবার অনেকে বাজার থেকে পেয়ারা কিনে ঘরে ফেলে রাখেন কিংবা বাড়িতে নিজের গাছ থাকলে গাছের নিচে পড়ে থাকে পাকা পেয়ারা। ফেলে দেওয়া ছাড়া আর কোনও গতি নেই? তবে এই পাকা পেয়ারা দিয়ে মজাদার একটি চাটনি বানিয়ে খেতে পারেন। চলুন জেনে নিই এর রেসিপি-

উপকরণ

পাকা পেয়ারা: ২টি

সরিষার তেল: ১ চা চামচ

দিনা পাতা: ১০-১৫টি

আদা কুচি: ১ চা চামচ

কাঁচা মরিচ: ১টি

লেবুর রস: ২ টেবিল চামচ

আরো পড়ুন : গরমে তৃপ্তি পেতে খান বেলের শরবত

জিরে গুঁড়ো: আধ চা চামচ

চাট মশলা: ১ চা চামচ

বিটনুন: স্বাদ অনুযায়ী

চিনি: ১ চা চামচ

পানি: আধ কাপ

প্রণালী

প্রথমে পেয়ারাগুলি ভালো করে ধুয়ে, মুছে নিন। তার পর সামান্য সরিষার তেল গায়ে মাখিয়ে রাখুন। এ বার রুটি সেঁকার জাল গ্যাসের উপর বসিয়ে পেয়ারাগুলি একটু পুড়িয়ে নিন। হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন।

একটি পাত্রে পানি নিয়ে পেয়ারা গা থেকে পুড়ে যাওয়া খোসা ছাড়িয়ে নিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটেও রাখতে পারেন।

তারপর ব্লেন্ডারে পেয়ারার টুকরো, নুন, চিনি, পুদিনা পাতা এবং সব রকম মশলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্যস, চাটনি রেডি। এ বার পুরো বিষয়টি ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। না চাইলে রেখেও দিতে পারেন।

এস/ আই. কে. জে/ 

রেসিপি পেয়ারার চাটনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250