মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ নয়, অনলাইনে ক্লাসের দাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্কুল বন্ধের দাবি জানিয়েছিল ‘অভিভাবক ঐক্য ফোরাম’। তাদের সঙ্গে অধিকাংশ অভিভাবক একমত হন এবং দাবি জানাতে থাকেন। একপর্যায়ে সরকার রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে ছুটি আরও ৭ দিন বাড়ানোর ঘোষণা দেয়। সেই ছুটি শেষ হবে আগামী ২৭শে এপ্রিল।

তাপপ্রবাহ চললেও এবার আর ছুটি বাড়ানোর পক্ষে নয় অভিভাবক ঐক্য ফোরাম। তারা ছুটি না বাড়িয়ে বরং অনলাইনে ক্লাস চালুর দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৩শে এপ্রিল) ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু এক বিবৃতিতে এ দাবি তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, সারাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবং আবহাওয়া অধিদপ্তর বিশেষ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করায় সব শিক্ষাপ্রতিষ্ঠান ৭ দিনের জন্য বন্ধের দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম। এ দাবির পরিপ্রেক্ষিতে সরকার ২৭শে এপ্রিল পর্যন্ত সব স্কুল, কলেজ, মাদরাসা বন্ধ ঘোষণা করে।

এতে আরও বলা হয়, কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ এখনও বয়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এ অবস্থায় অভিভাবকরা শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা বিবেচনায় নিয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানাচ্ছে। এতে বন্ধের সময়ে শিক্ষার যে ঘাটতি, তা পূরণে অনেকটা সহায়ক হবে।

এদিকে অভিভাবক ঐক্য ফোরামের এমন দাবির সঙ্গে অনেক অভিভাবক একমত। কেউ কেউ আবার দ্বিমত পোষণও করেছেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার অষ্টম শ্রেণির ছাত্রীর বাবা আহমেদ পারভেজ তাপপ্রবাহ চলমান থাকলে আরও কিছুদিন স্কুল বন্ধ রাখার পক্ষে। তিনি বলেন, আমাদের সন্তানদের ক্ষতি হচ্ছে, সেটা বুঝতে পারছি। অনলাইন ক্লাসে সেই ক্ষতি পোষানোর চেয়ে আরও জগাখিচুড়ি বেশি হবে বলে মনে করি।

বি এ এফ শাহীন কলেজের স্কুল শাখায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মা আঞ্জুমান আরা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বাচ্চাদের এভাবে বসিয়ে না রেখে অনলাইনে ক্লাস নেওয়া যায়। সেই কবে ছুটি হয়েছে। স্কুলই খুলছে না। ওরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলবে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ অন্তত অনলাইনের ক্লাস চালু রাখেন।

তীব্র গরমে ছুটি বাড়বে কি না, তা জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ নিয়ে এখনও আলোচনা হয়নি। শিক্ষাপ্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। আমরা অমাদের পর্যবেক্ষণ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবো। সেখান থেকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে প্রায় এক মাস বন্ধের পর গত ২১শে এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তীব্র তাপপ্রবাহের কারণে তা বন্ধের ঘোষণা দেয় সরকার।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের কারণে ছুটি। ২৬ ও ২৭শে এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় মোট ৭ দিন বন্ধের পর ২৮শে এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা।

তবে এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এক অনুষ্ঠানে অংশ নিয়ে তাপপ্রবাহ চলমান থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর সুপারিশ করবেন বলে জানিয়েছেন। সেই বক্তব্যের জেরে এবার অভিভাবকরা অনলাইনে ক্লাস চালিয়ে নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন।

এসকে/ 

শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250