শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই *** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক, প্রগতিশীল গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর বেঁচে নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ শুক্রবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ। বিডিনিউজ-এর মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান গণমাধ্যমে বলেন, ‘ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ভাই। ৪-৫ দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল।’

তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্য হয়েছে বলে জানিয়েছেন।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লন্ডনভিত্তিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক এবং সম্পাদক পদে কাজ করেন। 

সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল সাংবাদিক হিসেবে তিনি বিদেশে ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশি বিষয়গুলো নিয়ে শুরুর দিকে কাজ করেন। খালিদী ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের নৃতাত্ত্বিক সমাজকে মূলধারা সমাজের সঙ্গে গড়ে তোলার জন্য দ্বিপক্ষীয় সমর্থন আদায় করেন।

খালিদী ডিসেম্বর ২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250