শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আরও বাড়লো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (৯ই ডিসেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (মাউশি) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৫-এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই ডিসেম্বর। অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ১লা ডিসেম্বর। জরিমানা ছাড়া সোমবার (৯ই ডিসেম্বর) পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। তবে শেষ দিনে এসে সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হলো।

২০২৩-২৪ সালের রেজিস্ট্রেশনধারীরা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে।

আরো পড়ুন : ডাকসু নির্বাচনের সময় জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

এ বছর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য যে ঘোষণা

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয়নি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে। তাদের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশ নিতে পারবে। তারা ইচ্ছা করলে অন্য সব বিষয়েও পরীক্ষায় অংশ নিতে পারবে।

এস/ আই.কে.জে


এসএসসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250