সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

মেসির ছোঁয়ায় আর্জেন্টিনার ২–০ গোলের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি খেলবেন, আর্জেন্টিনা জিতবে আর সেই জয়ে তার ছোঁয়া থাকবে না; সেটা কি হয় নাকি! শুক্রবার (১৪ই নভেম্বর) লুয়ান্ডায় স্বাগতিক অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের দুটি গোলেই ছোঁয়া অধিনায়ক মেসির।

প্রথম গোলটি তিনি করিয়েছেন লাওতারো মার্তিনেজকে দিয়ে, দ্বিতীয়টি তিনি নিজেই করেছেন।

আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়া গোলটি মার্তিনেজ করেছেন ৪৪ মিনিটে। মেসির ক্রস থেকে দারুণ শটে গোলটি করেছেন তিনি। ৮২ মিনিটে ঘটেছে ঠিক এর উল্টোটি। এবার মেসির গোরের জোগানদাতা ছিলেন মার্তিনেজ।

ম্যাচের এই ফল অবশ্য অনুমিতই ছিল। অনেকে হয়তো ভাবছিলেন এর চেয়েও বড় জয় নিয়েই মাঠ ছাড়বে আর্জেন্টিনা। তাদের চেয়ে যে র‍্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ পিছিয়ে আছে আফ্রিকান দেশটি।

অ্যাঙ্গোলা ম্যাচটির আয়োজন করেছিল তাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে।

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250