রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

২০২৬ বিশ্বকাপে টিকিটের চাহিদা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে উত্তেজনা ভিন্ন মাত্রা স্পর্শ করেছে। ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপের চলমান র‍্যান্ডম সিলেকশন ড্র টিকেটিং পর্ব অর্ধেক সময় পেরোতেই নতুন রেকর্ড গড়েছে। এখন পর্যন্ত ২০০টির বেশি দেশের সমর্থকদের কাছ থেকে জমা পড়েছে ১৫ কোটির বেশি টিকিটের আবেদন।

১১ই ডিসেম্বর শুরু হওয়া এই পর্বের মধ্যবর্তী ফলাফল বলছে, প্রতিটি টিকিট আবেদনের সঙ্গে জমা দেওয়া যাচাইকৃত ব্যক্তিগত ক্রেডিট কার্ড নম্বরের হিসাবে ২০২৬ বিশ্বকাপে টিকিটের চাহিদা সরবরাহের তুলনায় ৩০ গুণের বেশি। এই চাহিদা ১৯৩০ সাল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপের ২২টি আসর মিলিয়ে ৯৬৪ ম্যাচে উপস্থিত মোট দর্শকসংখ্যার চেয়েও ৩ দশমিক ৪ গুণ বেশি। এক কথায় অবিশ্বাস্য এক সংখ্যাই বটে!

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে করা পোস্টে জানিয়েছেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ হবে পৃথিবীর সবচেয়ে বড় এবং সর্বজনীন আয়োজন। মাত্র ১৫ দিনের মধ্যে ১৫ কোটির বেশি টিকিটের আবেদন এসেছে, যা এই আসরকে ৩০ গুণ অতিরিক্ত চাহিদাসম্পন্ন করে তুলেছে। এটি ২০০টির বেশি দেশের সমর্থকদের বিস্ময়কর আগ্রহের সঠিক প্রতিফলনও বটে।’

ইনফান্তিনোর এই পোস্টে আরও লেখা হয়, ‘উৎসাহী সমর্থকদের এই অভূতপূর্ব প্রতিক্রিয়া দেখায় যে আমাদের খেলা বিশ্বব্যাপী কতটা ভালোবাসা পেয়েছে। আমরা উত্তর আমেরিকায় এমন ইতিহাস রচনা করতে যাচ্ছি, যেখানে আমরা একত্রিত করব সারা বিশ্বকে। অনন্য এই উৎসবে ফুটবলের সেরা মুহূর্ত ও ঐক্যের উদ্‌যাপন হবে।’

র‍্যান্ডম সিলেকশন ড্র টিকেটিং প্রক্রিয়া ১৩ই জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যারা টিকিটের জন্য অনুরোধ করবেন, তাদের সবারই টিকিট পাওয়ার সুযোগ থাকবে। বর্তমান পর্ব শেষ হওয়ার পর একটি ড্র অনুষ্ঠিত হবে, যা সব ভক্তকে টিকিট পাওয়ার সমান সুযোগ দেবে। যারা সফল হবেন না, তারা পরবর্তী বিক্রয় পর্যায়ে অতিরিক্ত টিকিট পাওয়ার মাধ্যমে নিজেদের আসন নিশ্চিত করার সুযোগ পাবেন।

আগামী ১১ই জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। এ নিয়ে ইনফান্তিনো বলেছেন, দর্শকদের ‘একেবারে পাগলাটে’ চাহিদার কারণেই এই দাম নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিটের মূল্যকাঠামো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) একে ‘কেলেঙ্কারিপূর্ণ’ বলে মন্তব্য করেছে।

গ্রুপ পর্বের টিকিটের দাম ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত বেশি। আর নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দামই ৩ হাজার ১১৯ পাউন্ড। তবে ইনফান্তিনোর দাবি, টিকিটের চাহিদা সরবরাহের তুলনায় অনেক বেশি।

গত সোমবার (২৯শে ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে তিনি বলেন, ‘আমাদের বিক্রির জন্য ছয় থেকে সাত মিলিয়ন টিকিট ছিল। মাত্র ১৫ দিনের মধ্যেই আমরা পেয়েছি ১৫ কোটি টিকিটের আবেদন। প্রতিদিন ১ কোটি টিকিটের অনুরোধ। এটি দেখায় বিশ্বকাপ কতটা শক্তিশালী।’

ইনফান্তিনো আরও যোগ করেন, ‘প্রায় ১০০ বছরের বিশ্বকাপ ইতিহাসে ফিফা মোট ৪৪ মিলিয়ন টিকিট বিক্রি করেছে। কিন্তু মাত্র দুই সপ্তাহে আমরা এত টিকিট বিক্রি করতে পারি, যা ৩০০ বছরের বিশ্বকাপের সমপরিমাণ। কল্পনা করতে পারেন? সত্যিই অবিশ্বাস্য।’

আগামী ১১ই জুন বিশ্বকাপ শুরু হয়ে ১৯শে জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে। ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

জে.এস/

ফিফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250