সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

সরকারের টাকা পেয়েই প্রেমিকের সঙ্গে পালালেন ১১ গৃহবধূ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আবাসন প্রকল্পের অধীনে পাকা বাড়ি নির্মাণের জন্য সরকারের বরাদ্দের টাকা আসে ব্যাংকে। আর সেই টাকা তুলে স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালালেন ১১ গৃহবধূ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের।

এ ঘটনায় ওই গৃহবধূদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করেন তাদের স্বামীরা।

সম্প্রতি মহারাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামের ২ হাজার ৩৫০ জন সরকারের আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পান। সবাই ৪০ হাজার করে টাকা পান।

আরো পড়ুন : শুধু বারান্দার ভাড়াই লাখ টাকার বেশি!

আর সেই টাকা পাওয়ার পরে তা হাতিয়ে নিয়ে বাড়ি ছাড়েন কমপক্ষে ১১ জন গৃহবধূ। সবাই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে পরে স্থানীয় প্রশাসন ওই জেলায় সরকারের বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে এই ঘটনা সম্পর্কে সরকারি ভাবে কেউই মুখ খোলেননি।

উল্লেখ্য, আবাসন প্রকল্পের অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার পাকা বাড়ি নির্মাণের আর্থিক সুবিধা পায়। কেন্দ্রীয় সরকারের থেকে এ টাকা পায় তারা। আয়ের ভিত্তিতে সর্বাধিক আড়াই লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় নরেন্দ্র মোদি সরকার। নিয়ম অনুযায়ী, যদি আবেদনে কোনো অসঙ্গতি থাকে তবে সুবিধাভোগীদের থেকে টাকা ফেরত নিয়ে নিতে পারে সরকার।

এস/কেবি   

সরকার প্রেমিক গৃহবধূ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250