সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

শুধু বারান্দার ভাড়াই লাখ টাকার বেশি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনটি দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে। কারণ কোনো বাসা বা কক্ষ নয়, একটি বাসার বারান্দা ভাড়া হবে। 

তাও আবার সেই বারান্দার ভাড়া মাসে ধরা হয়েছে ৯৬৯ মার্কিন ডলার (বাংলাদেশি টাকা বর্তমান ১ ডলার ১১৮ টাকা হিসাবে ১ লাখ ১৪ হাজার প্রায়)। 

অস্ট্রেলিয়ার সিডনির এক বাড়ির মালিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মার্কেটপ্লেসে বারান্দা এমনই ভাড়া চেয়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন।

ফেসবুক মার্কেটপ্লেসের তালিকায় সিডনির অভ্যন্তরীণ শহরতলির হেমার্কেটের ওই বারান্দাটিকে একটি ‘আলোকিত ঘর’ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা একজন ব্যক্তির থাকার জন্য উপযুক্ত।

অন্যান্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটেও ভাইরাল হওয়া ওই বারান্দার ছবিতে দেখা যায়, সেখানে একটি খাট, একটি আয়না এবং টাইলস করা মেঝেতে কার্পেট বিছিয়ে দেয়া। 

কাচের স্লাইডিং দরজাগুলো বারান্দাটিকে ভবনের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে এবং সেখানে থাকা আয়নাটির প্রতিফলনে দেখা গেছে, বারান্দা সংলগ্ন প্রাচীরটিও কাঁচের তৈরি।

এদিকে, এমন বিজ্ঞাপনের পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাদের বেশিরভাগই কৌতুকপূর্ণ নানা মন্তব্য করেছেন। 

উল্লেখ্য, অত্যাধিক চাহিদার কারণে সিডনিতে ব্যাপকহারে বাড়ি ভাড়া বাড়তে শুরু করেছে। সংবাদমাধ্যম নাইন নিউজের তথ্যানুযায়ী, ২০২৪ সালের জুন ত্রৈমাসিকে সিডনিতে সাপ্তাহিক ভাড়া গড়ে বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ মার্কিন ডলারে।

 সূত্র: এনডিটিভি

ওআ/


ভাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250