শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ফুটপাতে ঘুমানো ব্রিটেনে আর অপরাধ নয়, বাতিল হচ্ছে ২০০ বছরের পুরোনো আইন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

ফুটপাতে ঘুমানোকে আর অপরাধ হিসেবে গণ্য করবে না ব্রিটেন। ছবি: বিবিসি

প্রায় ২০০ বছরের পুরোনো একটি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের লেবার পার্টির সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর থেকে ব্রিটেনে ফুটপাতে ঘুমানো আর অপরাধ হিসেবে গণ্য হবে না। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসে ফুটপাতে ঘুমানোকে অবৈধ ঘোষণা করা ‘ভ্যাগ্রেন্সি অ্যাক্ট’ বাতিলের পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা। আইনটি ১৮২৪ সালে ক্রমবর্ধমান ভবঘুরে সমস্যা মোকাবিলায় চালু করা হয়েছিল। উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এ আইনটিকে ‘নিষ্ঠুর ও সেকেলে’ বলে অভিহিত করেছেন।

সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন আইনে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি ও অনুপ্রবেশের মতো অপরাধগুলোতে নজর থাকবে।

আবাসন বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন রায়নার। তিনি বলেন, লেবার পার্টি সমাজের সবচেয়ে দুর্বলদের প্রতি প্রায় দুই শতাব্দীর অবিচারের পরিসমাপ্তি ঘটাচ্ছে। 

তিনি বলেন, ‘কাউকে শুধু ফুটপাতে ঘুমানোর জন্য অপরাধী করা উচিত নয় এবং এ নিষ্ঠুর ও সেকেলে আইনটি বাতিল করার মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে, এমন ঘটনা আর কখনো ঘটবে না।’

১৮২৪ সালের এ আইনের অধীনে গত এক দশকে মামলা ও দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা কমে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ফুটপাতে ঘুমানো সংক্রান্ত অপরাধের জন্য মোট ৭৯টি মামলা এবং ৫৯টি রায় হয়েছিল—যা ২০১১ সালের সর্বোচ্চ ১ হাজার ৫০টি মামলা এবং ৮১০টি রায় থেকে উল্লেখযোগ্যভাবে কম।

এইচ.এস/

ব্রিটেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250