শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

টানা দ্বিতীয়বার টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল র‍্যাংকিংয়ে খুবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর গ্লোবাল র‍্যাংকিংয়ে টানা দ্বিতীয়বার স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গ্লোবাল র‍্যাংকিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ১২০১-১৫০০তম ও এশিয়ার র‍্যাংকিংয়ে ৫০১-৬০০তম অবস্থানে রয়েছে।

টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এই তালিকা প্রকাশিত হয়।

এবারের প্রকাশিত গ্লোবাল র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ মোট ৫টি বিষয়ের ওপর ভিত্তি করে করা গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় অর্জন করছে যথাক্রমে ১৭%, ৯.৫%, ৪৬.৯%, ১৭.১%, ৪৩.৭%। এছাড়া কর্মী প্রতি শিক্ষার্থী সংখ্যা ১৩.৯%, ছাত্রছাত্রীর অনুপাত ৫৭:৪৩, শিক্ষার্থী (FTE) ৬৯৯৭, ISR প্রকাশনার অনুপাত ২৭%।

২০২১ সালের ২৫শে মে খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেন। পরে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তৎকালীন পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। যে কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আর্থিক, অবকাঠামো ও অন্যান্য তথ্য-উপাত্ত দেওয়া ও সন্নিবেশিত করে। যার ফলশ্রুতিতে ২০২৩ ও ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশনের গ্লোবাল র‍্যাংকিংয়ে স্থান করে নেয় এ বিশ্ববিদ্যালয়টি।

আরো পড়ুন: শনিবার মাধ্যমিক বিদ্যালয়-কলেজ-মাদ্রাসা ও রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রাক্তন পরিচালক ও র‍্যাংকিং কমিটির তৎকালীন আহ্বায়ক প্রফেসর ড. মো. মুরসালিন বিল্লাহ গণমাধ্যমকে বলেন, বিশ্ব র‌্যাংকিং নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই মনোযোগী, উদ্যোগী ও আন্তরিক। টানা দ্বিতীয়বারের মতো এই র‍্যাংকিংয়ে স্থান পাওয়া আমাদের জন্য গর্বের। আমি আশা করি, পরে এ র‍্যাংকিংয়ে আমরা আরও ভালো অবস্থানে যাব। 

এই বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস গণমাধ্যমকে বলেন, টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বর্তমান উপাচার্যের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকাশনা, অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অতিদ্রুত খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন গণমাধ্যমকে বলেন, পরপর দুবার গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে স্থান পাওয়া সবার জন্য গর্বের। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ভালো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার ইম্প্যাক্ট খুবই ভালো। বিশ্ব র‍্যাংকিংয়ের পাশাপাশি এশিয়ার র‍্যাংকিংয়ে আমরা মর্যাদাপূর্ণ অবস্থানে যাচ্ছি। এই অগ্রযাত্রার কৃতিত্ব সকলের।

এইচআ/ আই.কে.জে/ 

টাইমস হায়ার এডুকেশন খুলনা বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250