বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

ফুটসাল বিশ্বকাপের ফাইনাল

রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফুটবল কিংবা ফুটসাল—ক্রীড়াঙ্গনে যে খেলাতেই মাঠে নামুক, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আরও একবার তেমন জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টেরও আয়োজক বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। 

আজ রোববার (৬ই অক্টোবর) ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

দেখতে ফুটবলের মতোই আরেকটা খেলা ফুটসাল। তবে মাঠের দৈর্ঘ্য, বলের আকৃতিতে কিছুটা পার্থক্য আছে। দিন দিন জনপ্রিয় হচ্ছে এই খেলাও। বিশেষ করে লাতিন অঞ্চলে নিয়মিতই আয়োজন হচ্ছে এই খেলা। কনমেবল ফুটসাল কোপা আমেরিকাতে বয়সভিত্তিক দলেরও অংশগ্রহণ আছে। 

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করলো।

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

আরো পড়ুন : নারী বিশ্বকাপে বিশেষ জার্সি, রয়েছে পাঁচ প্রিয়জনদের নাম!

এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। 

শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে ব্রাজিল। আর সেমিতে ইউক্রেনকে ৩-২ গোলে হারায় সেলেসাওরা।

অনলাইনে দেখবেন যেভাবে

ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে। ম্যাচটি শুরু হওয়ার পর এখানে ক্লিক করেও সরাসরি দেখতে পারবেন।

এস/কেবি


ব্রাজিল-আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250