বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের যে বার্তা দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসিতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চেীধুরী। যেখানে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।’

আরো পড়ুন : আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম

যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি তারা হতাশ হবেন না উল্লেখ করে মেহজাবীন বলেন, ‘যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবেই।’

সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। দেলোয়ার নামে একজন লিখেছেন, ‘সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আগামী দিনের জন্য, দেশের জন্য তারা যেন কিছু একটা করতে পারেন।’

আরেকজনের ভাষ্য, ‘অনেক সুন্দর কথা বলছেন আপু। ভালোবাসা অবিরাম আপনার জন্য।’

এস/ আই.কে.জে/

মেহজাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250