মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আমির নিজেও দুইবার বিচ্ছেদ চাননি, কিন্তু...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমির খান এখন ব্যস্ত তার নতুন ছবি ‘সিতারে জমিন পার’-এর প্রচারে। এর মধ্যে সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। 

আমির একাধিক বিয়ে ভাঙা প্রসঙ্গে বলেন, ‘ভারতে আসলে আমরা বিয়েকে খুব গুরুত্বসহকারে দেখি। যখন কারও বিয়ে ভেঙে যায় এবং বিবাহবিচ্ছেদ হয়, তখন লোকেরা এটি পছন্দ করে না। এটা আমি জানি। মানিও যে বিয়েকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।’ খবর হিন্দুস্তান টাইমসের।

আমির আরও জানান যে দুবার বিয়ে ভেঙে যাওয়া তার পরিবারের জন্যও বড় ক্ষতি। অভিনেতা বলেন, ‘আমার পরিবারের কাছেও এটা খুব বড় একটা জিনিস। এই আমার যে বিয়ে রিনার সঙ্গে, তা টিকল না। কিরণের সঙ্গেও টিকল না। এটা তো আমাদের সবারই ক্ষতি। আমাদের পরিবারের জন্যও এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আমরা খুশি নই। কিন্তু পরিস্থিতিই এ রকম হয়েছে যে এ ছাড়া কোনো উপায় ছিল না। আমি চাইলেই মানুষের সামনে দেখাতে পারতাম যে আমি আর কিরণ খুব খুশি। কিন্তু সেটা তো একটা মিথ্যা হতো।’

রিনার সঙ্গে প্রথম বিয়ে থেকে আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরা। পরিচালক কিরণ রাওকে ২০০৫ সালে বিয়ে করেছিলেন আমির। ২০২১ সালে আলাদা হয়ে যান দুজন।

তাদের একটি ছেলে হয়, নাম আজাদ। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে বান্ধবী গৌরী স্প্র্যাটকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। এরপর থেকে গৌরীর সঙ্গে একাধিক অনুষ্ঠানে গিয়েছেন তিনি।

এইচ.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250