শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রাশিয়ায় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্তের আইন কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশিয়াজুড়ে যাবতীয় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করা সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৩শে মে) তিনি স্বাক্ষর পর থেকে সেটি আইনে পরিণত হয়েছে। 

গত বছর রুশ বাহিনীর ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর শাস্তি হিসেবে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম ও অন্যান্য ব্যাংকে গচ্ছিত রাশিয়ার ৩০ হাজার কোটি ডলার আটকে দিয়েছিল ওয়াশিংটন। মস্কোর প্রতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

সেই পদক্ষেপের জবাবে ২০২৩ সালে একটি আইন জারি করেছিল মাস্কো। সেই আইনে বলা হয়েছিল, আমেরিকার যেসব নাগরিক রাশিয়ায় সম্পত্তি কিনেছেন বা বিনিয়োগ করেছেন, তারা যদি তাদের সম্পত্তি বিক্রি করতে চান বা বিনিয়োগ প্রত্যাহার করতে চান তাহলে তাদের রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে অনুমতি নিতে হবে।

আরো পড়ুন: বিস্ফোরণের ঝুঁকিতে বোয়িংয়ের শতাধিক বিমান

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে একটি ইউক্রেনে সামরিক সহায়তা বাবদ দু’টি বিলে স্বাক্ষর করেন। একটি বিলে ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ প্রদান এবং অপর বিলে রাশিয়ার জব্দ করা সম্পত্তি থেকে সেই প্যাকেজ ক্রয়ের অর্থ সংগ্রহের উল্লেখ রয়েছে।

বাইডেন বিল দু’টিতে স্বাক্ষরের এক মাস পর বৃহস্পতিবার ডিক্রিতে স্বক্ষর করলেন পুতিন। রুশ রাজনীতি বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের শাস্তিমূলক ব্যবস্থার যথাযথ জবাব দিতে এই ডিক্রিটি জারি করেছে ক্রেমলিন।

রাশিয়ায় মার্কিন নাগরিকদের মালিকানাধীন রিয়েল এস্টেট, ব্যক্তিগত সম্পত্তি, পুঁজি, শেয়ার প্রভৃতির ওপর এই ডিক্রি কার্যকর হবে বলে জানা গেছে। মার্কিন নাগরিকদের সম্পত্তির তালিকা তৈরিতে মস্কো ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছে বলেও জানা গেছে।

সূত্র: মস্কো টাইমস

এইচআ/ 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন সম্পত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250