মার্সেল ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া দক্ষিণ পাড়া গ্রামের যুবক হাবিবুর রহমান। দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় তিনি এ সুবিধা পান।
সম্প্রতি মির্জাপুরের তক্তারচালা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রেতা হাবিবুর রহমানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও অভিনেতা ইরফান সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন মার্সেলের ব্যবসা বিভাগের প্রধান হোসেন মো. রুহিন সাব্বির, উপ-প্রধান মতিউর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘হোম ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী ওসমান গনিসহ অন্যান্যরা।
চেক গ্রহণ শেষে হাবিবুর রহমান বলেন, কোনো পণ্য কিনে দুই-তিনশ টাকা পুরস্কার পাওয়া যায় জানতাম। কিন্তু লাখ লাখ টাকা পাওয়ার বিষয়টি শুধু নাটক-সিনেমায় দেখেছি। মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়া সত্যিই অবিশ্বাস্য। এই টাকা দিয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করবো।
অনুষ্ঠানে সাদিয়া আয়মান বলেন, মার্সেল পণ্যের মান অনেক ভালো। আমি নিজেও এ ব্র্যান্ডের পণ্য ব্যবহার করি। দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নেও ভূমিকা রাখা যায়।
ইরফান সাজ্জাদ বলেন, মার্সেল শুধু ব্যবসায়িক লাভের কথা চিন্তা করে না, ক্রেতাদের সুবিধার বিষয়টিও গুরুত্ব দেয়। তাদের বিভিন্ন উদ্যোগে দেশের অনেক মানুষ উপকৃত হচ্ছেন।
মার্সেল কর্তৃপক্ষ জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মার্সেল ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, কাপড় ধোয়ার যন্ত্র ও সিলিং ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া রয়েছে ৫০ হাজার টাকার নগদ ভাউচার, আকর্ষণীয় নগদ ফেরত সুবিধাসহ বিভিন্ন উপহার। ঈদুল আজহা পর্যন্ত দেশব্যাপী চলবে এ কর্মসূচি।
খবরটি শেয়ার করুন