মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঝটপট ইফতারে তৈরি করুন ফুলকপির কাটলেট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্যস্ততার কারণে অনেকে ইফতারের ঝটপট আইটেম তৈরি করতে চান। তাহলে অল্প সময়ে বানিয়ে ফেলুন ভিন্ন ধাঁচের ও স্বাদের পুষ্টিতে ভরপুর ফুলকপির কাটলেট। এটি ঘরে থাকা উপাদানেই তৈরি করে ফেলতে পারবেন। জেনে নিন রেসিপি- 

উপকরণ

ফুলকপি- বড় সাইজের ১টি

আলু- বড় সাইজের ১টি

ডিম- ২টি

আদা বাটা- ১/২ চা চামচ

হলুদ- সামান্য পরিমাণ

চাট মশলা- ১ চা চামচ

ভাজা জিরা গুঁড়া- ১ চা চামচ

গরম মশলা গুঁড়া- ১/২ চা চামচ

পেয়াজ কুঁচি- ১ কাপ

আরো পড়ুন : ভিন্ন স্বাদের চিকেন কনজি তৈরির রেসিপি

কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ

ধনিয়া পাতা কুঁচি- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

ব্রেড ক্রাম্ব- ২ কাপ

তেল– ভাজার জন্য

পদ্ধতি

ফুলকপি ছোট ছোট টুকরো করে সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। অন্যদিকে ১টি ডিম ও আলু সিদ্ধ করে নিন।

একটি পাত্রে সিদ্ধ করা ফুলকপি, আলু ও ডিম নিয়ে তার মধ্যে একে একে আদা বাটা, পেয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, ধনিয়া পাতা কুঁচি এবং সব মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

এবার পছন্দমতো কাটলেটের আকৃতি করে নিন। অন্য একটি পাত্রে ১টি ডিম হালকা লবণ দিয়ে ফেটে নিন। কাটলেটগুলো প্রথমে ডিমে চুবিয়ে নিন এরপর ভালোভাবে ব্রেড ক্রাম্প দিয়ে কোটিং করে নিন। আপনি চাইলে এইভাবে কাটলেটগুলো ২ সপ্তাহ পর্যন্ত ডীপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

এবার কাটলেটগুলো ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির কাটলেট। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ইফতারে।

এস/ আই. কে. জে/ 

ইফতার ফুলকপির কাটলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250