শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

৮৪তম জন্মদিনে ফেরদৌসী রহমানকে নিয়ে বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ফেরদৌসী রহমান। ছবি: সংগৃহীত

২৮শে জুন সংগীতজ্ঞ ফেরদৌসী রহমানের ৮৪তম জন্মদিন। এ উপলক্ষে তাকে ঘিরে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। ওই দিন দুপুর ১২টা ১০ মিনিটে বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফেরদৌসী রহমান। তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

তারকা কথন অনুষ্ঠানে শিল্পী ফেরদৌসী রহমান বলবেন তার জীবনের বলা-না বলা অনেক কথা। বিটিভির প্রতিষ্ঠালগ্নে তার হাত ধরেই শুরু হয় গানের অনুষ্ঠান ‘এসো গান শিখি’। ব্যাপক জনপ্রিয় হয়েছিল বিটিভির এ অনুষ্ঠান।

শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তারকা কথনে উপস্থিত থাকবেন এসো গান শিখি অনুষ্ঠানের প্রিয় দুই পাপেট মুখ মিঠু ও মন্টি। সঙ্গে থাকবেন একদল নতুন প্রজন্মের শিশু। এ ছাড়া ফেরদৌসী রহমানকে শুভেচ্ছা জানাবেন ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের প্রযোজক মেনোকা হাসান এবং এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। বিশেষ তারকা কথন উপস্থাপনা করবেন সানজিদা। প্রযোজনা করবেন অনন্যা রুমা।

শিল্পী ফেরদৌসী রহমানের জন্ম ১৯৪১ সালের ২৮শে জুন ভারতের কোচবিহারে। সংগীতপরিবারে জন্ম তার। কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীনের মেয়ে তিনি। ফেরদৌসী রহমানের বড় ভাই (সাবেক প্রধান বিচারপতি) মেস্তফা কামাল। আরেক ভাই খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা জামান আব্বাসী।

এ পরিবারের অন্য সদস্যরাও ধারাবাহিকভাবে বাংলাদেশের সংগীতকে ধারণ করেছেন। ছোটবেলায় বাবার কাছেই গানের হাতে খড়ি হয় ফেরদৌসী রহমানের। পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন।

অল্প বয়স থেকেই তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। ১৯৫৬ সালে প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। ১৯৫৭ সালে তিনি প্রথম গান রেকর্ড করেন এইচএমভি থেকে।

১৯৬০ সালে ‘আসিয়া’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন ফেরদৌসী রহমান। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা প্রায় ২৫০। ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। ২৭শে ডিসেম্বর গান শেখার অনুষ্ঠান ‘এসো গান শিখি’ শুরু করেন ফেরদৌসী রহমান।

ফেরদৌসী রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250