বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

১০০ মিলিয়ন পাউন্ডে সালাহর বিকল্প আনছে লিভারপুল!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গত দুই মৌসুম ধরেই আলোচনার বিষয়বস্তু মোহাম্মদ সালাহ থাকবেন না কি চলে যাবেন? সৌদি লিগের ক্লাবগুলো সালাহকে চাইছে প্রবলভাবে। মিশরীয় এই তারকাকে অ্যানফিল্ডে টেনে এনেছিলেন ইউর্গেন ক্লপ। সেই ক্লপও চলে যাবেন এই মৌসুম শেষে। দুই সপ্তাহ আগে ক্লপের সঙ্গে সাইডলাইনে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। সবমিলিয়ে অ্যানফিল্ডে সালাহর সময়ের শেষ দেখছেন অনেকেই।

এরইমাঝে শুরু হয়েছে নতুন গুঞ্জন। মিশরীয় এই তারকার বিকল্প খোঁজাও শুরু করেছে অলরেড শিবির। আর এই তালিকায় সবার চেয়ে এগিয়ে আছে নিউক্যাসেল ইউনাইটেডের ইংলিশ তারকা অ্যান্থোনি গর্ডন। চলতি মৌসুমে ম্যাগপাইদের হয়ে চমৎকার সময় পার করেছেন তিনি। নিজের প্রথম মৌসুমেই তাক লাগিয়েছেন ২৩ বছরের এই তরুণ। 

নিজের পারফরম্যান্সের সুবাদে গ্যারেথ সাউথগেটের ২০২৪ সালের ইউরো স্কোয়াডে ডাক পাবেন গর্ডন, সেটাও অনেকটাই নিশ্চিত। আর এই প্রতিভাবান তরুণের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি লিভারপুলের মালিকপক্ষ। ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টারের বরাতে খবর প্রকাশ করেছে গোল ডটকম।

আরো পড়ুন : সমালোচকদের ফুটবল-জ্ঞান নেই, দাবি টেন হাগের

চলতি বছর এডি হাউয়ের নিউক্যাসেল দলে বেশ দারুণ ছন্দে ছিলেন গর্ডন। করেছেন ১০ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। এমনকি ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন তরুণ এই উইঙ্গার। তারই দুই সতীর্থ সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাক এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস আছেন আর্সেনালের রাডারে। 

তবে এদের মধ্যে গর্ডনের দলবদল বিষয়ক গুঞ্জন নিয়েই ম্যাগপাই সমর্থকদের মধ্যে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। ইংল্যান্ডের জার্সিতে দুই ম্যাচ খেলা গর্ডন নিজেও হয়ত লিভারপুলে আসতে আগ্রহী হবেন। নিজে জন্মেছেন লিভারপুল শহরে। লিভারপুলেরই ভক্ত ছিলেন। বড়ও হয়েছেন তাদেরই অ্যাকাডেমিতে। তবে ১১ বছর বয়সে তাকে ছেড়ে দেয় অলরেডরা। বাধ্য হয়েই তিনি চলে যান নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনে। 

এভারটন থেকে চলতি মৌসুমের শুরুতেই ৪৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসেলে গিয়েছিলেন গর্ডন। এক বছর পরই আবার তাকে নিয়ে দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। শেষ পর্যন্ত এই গুঞ্জন সত্য হবে কি না তা অবশ্য সময়ই বলে দেবে। 

এস/ আই.কে.জে/

লিভারপুল মোহাম্মদ সালাহ ব্রাজিলিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250