শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আমাজনে দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্রাজিলের আমাজন জঙ্গলে এবার দেখা মিলেছে ২৬ ফুটের অ্যানাকোন্ডা। এটিকে ধরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সাপ।

সম্প্রতি বন্যপ্রাণী উপস্থাপক অধ্যাপক ফ্রিক ভঙ্ক ব্রাজিলের প্রত্যন্ত এক অঞ্চলে এটিকে খুঁজে পেয়েছেন। সামাজিক মাধ্যম এক্স এ একটি ভিডিও পোস্টে জানানো হয়, সাপটির ওজন প্রায় ২০০ কেজি। লম্বা ২৬ ফুট। এই প্রজাতির সাপটির নাম দেওয়া হয়েছে, নর্দান গ্রিন অ্যানাকোন্ডা। 

গত ১৬ই ফেব্রুয়ারি গ্রিন অ্যানাকোন্ডা নিয়ে একটি গবেষণা বৈজ্ঞানিক জার্নাল ডাইভারসিটিতে প্রকাশ করা হয়েছিল। এরপরই ৪০ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ভঙ্ক বিশালাকার অ্যানাকোন্ডার সঙ্গে ওই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যানাকোন্ডার পাশে সাঁতার কাটছিলেন ভঙ্ক। 


আরো পড়ুন: ১৯৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা

অধ্যাপক ভঙ্ক সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সাপটির নতুন প্রজাতির ল্যাটিন নাম দিয়েছি ইউনেক্টেস আকায়ামা, নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। আকায়ামা শব্দটি এসেছে উত্তর দক্ষিণ আমেরিকার বিভিন্ন আদিবাসী ভাষা থেকে। যার অর্থ মহান বা বিরাট সাপ। 

 ভঙ্ক বলেন, আমার দেখা সবচেয়ে বড় অ্যানাকোন্ডা। এটি গাড়ির টায়ারের মতো মোটা ছিল। ২৬ ফুট লম্বা ও ২০০ কেজিরও বেশি ওজন হবে। আমার মাথার আকারের মতো ছিল এর বিশাল মাথা। 

তিনি আরো বলেন, আমাজন অঞ্চল জলবায়ু পরিবর্তন ও ক্রমাগত বন উজাড়ের কারণে তীব্র চাপের মধ্যে রয়েছে। 

বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল জালিকার অজগর। এটি গড়ে ২০ ফুট ৫ ইঞ্চি পর্যন্ত লম্বা পাওয়া গেছে। এছাড়া এতদিন অ্যামাজনে গ্রিন অ্যানাকোন্ডার একটি প্রজাতি ছিল, যাকে বলা হয় দৈত্যাকার অ্যানাকোন্ডা। 

অধ্যাপক ভঙ্ক বলেন, প্রথমবার দেখে একই প্রজাতির মনে হলেও এটি ছিল গ্রিন অ্যানাকোন্ডা। এর মধ্যে জিনগত পার্থক্য রয়েছে ৫ দশমিক ৫ শতাংশ; যা অনেক বেশি।

এইচআ/ আই. কে. জে/ 

অ্যানাকোন্ডা বিশ্বের দীর্ঘতম সাপ আমাজন জঙ্গল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250