রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

বড় বিপদ থেকে রক্ষা পেলো কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

চট্টগ্রামে স্টেশন মাস্টারের ভুলে একই সময়ে স্টেশনে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ও কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ক্রসিং করে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

জানা যায়, পাহাড়তলী কন্ট্রোল ও পটিয়া স্টেশন মাস্টারের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬শে এপ্রিল) দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি পটিয়া স্টেশন আসার পর আবার উল্টো পথে (পুশব্যাক) ২৪ কিলোমিটার দোহাজারী স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। কারণ এর আগে পটিয়া স্টেশনের মেইন লাইনে ক্রসিং করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস।

দোহাজারী স্টেশন ম্যানেজার এস এম ইকবাল জানান, গতকাল দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী (৮১৬) পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী (৮১৩) কক্সবাজার এক্সপ্রেসের ক্রসিং পটিয়া স্টেশনে করার সিদ্ধান্ত নেয়–কন্ট্রোল। সেই মোতাবেক পর্যটক এক্সপ্রেস আগে পটিয়া স্টেশনের মেইন লাইনে এসে দাঁড়ায়, অপরদিকে কক্সবাজার এক্সপ্রেস পটিয়ার কাছাকাছি আসে। কিন্তু পয়েন্টে এসে দাঁড়িয়ে যায়। কারণ পটিয়া স্টেশনের লুপ লাইনে কক্সবাজার এক্সপ্রেসের (২২ কোচের) রেক জায়গা হবে না। পটিয়া স্টেশন থেকে ষোলশহর পর্যন্ত ৮ বগির বেশি বগির ট্রেন ক্রসিং করা যায় না। পরবর্তীতে কক্সবাজার এক্সপ্রেসকে দুপুর ২টা ১০ মিনিটে পটিয়া থেকে ব্যাক গিয়ারে (উল্টো পথে) করে বিকাল ৩টা ৪০ মিনিটে আবার দোহাজারী স্টেশনে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: তাপপ্রবাহ: কর্মীদের সুরক্ষায় রেলের পাঁচ নির্দেশনা

দুই ট্রেনের চালকরা জানান, কন্ট্রোল থেকে কোনো ট্রেনের মুভমেন্ট–ক্রসিং যারা করে থাকেন তারা অবশ্যই সেই স্টেশন, ট্রেন বিভিন্ন বিষয়ে অবগত থাকেন। আজকের (গতকাল) মুভমেন্ট যিনি করিয়েছেন তিনি কি জানতেন না যে, পটিয়া স্টেশনে এই পুরো ট্রেন জায়গা হবে না? পটিয়া স্টেশনের আউটারেই একটি ডেড স্টপেজ (ভাঙা সেতু) আছে, সেই সেতুর উপর দিয়ে উল্টো গাড়ি চালানো রীতিমতো ভয়ংকর সিদ্ধান্ত। অথচ সেটাই জোর করে করা হয়েছে শেষ পর্যন্ত।

গত ২৪ তারিখ স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের ভুলে লাইন ক্লিয়ারেন্সের কারণে কক্সবাজার ঈদ স্পেশাল ডুলহাজারা স্টেশনে লাইনচ্যুত হয়।

এসকে/ 

কক্সবাজার এক্সপ্রেস বিপদ থেকে রক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250