মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

দুধে ভেজানো সুজির পিঠা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সুজি দিয়ে অনেককিছুই তৈরি করা যায়। হালুয়া থেকে শুরু করে পিঠা, মিষ্টি সবকিছুই বানানো যায় এটি দিয়ে। মজার একটি খাবার দুধে ভেজা সুজির পিঠা। 

সাধারণত সুজির পিঠা বানানো হয় মচমচে করে। তবে দুধে ভেজানো সুজির পিঠা খেলে তার স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ 

সুজি- দুই কাপ (টালা নয়)

ডিম- ২টি 

বেকিং পাউডার- আধা চা চামচ

চিনি- এক কাপ

দুধ- ২ লিটার

পেস্তা বাদাম

কাঠ বাদাম

কাজু বাদাম (ব্লেন্ড করা ২ টেবিল চামচ)

তেল- প্রয়োজন মতো 

আরো পড়ুন : বাঁধাকপির পায়েস তৈরির রেসিপি

প্রণালি

একটি পাত্রে সুজি, ডিম, দুই টেবিল চামচ চিনি, বেকিং পাউডার মিশিয়ে ডো তৈরি করে নিন। 

চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন। এবার গরম তেলে গোল চামচ দিয়ে ডোগুলো অল্প অল্প করে দিন। একদম হালকা করে ভেঁজে তুলে ফেলুন। পিঠা যেন খুব বেশি ভাজা না হয় সেদিকে খেয়াল রাখবেন। নয়তো ভেতরে দুধ ঢুকবে না। 

অন্য একটি পাত্রে ২ লিটার দুধ জ্বাল দিয়ে ১ লিটার করে নিন। এবার দুধে এক কাপ চিনি মেশান। সঙ্গে দিয়ে দিন ব্লেন্ড করে রাখা বাদাম। আরও কিছুক্ষণ নাড়ুন। 

এবার তেলে ভেজে রাখা পিঠাগুলো ধীরে ধীরে দুধে দিয়ে দিন। ২০ মিনিটের জন্য ঢেকে রাখুন। ২০ মিনিট পর পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু দুধে ভেজানো সুজির পিঠা।

এস/এসি

রেসিপি সুজির পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250