রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঁধাকপির পায়েস তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঁধাকপি অনেকেরই প্রিয় সবজি। এটি ভাজি, রান্না সবভাবেই খাওয়া যায়। চাইলে বাঁধাকপি দিয়ে বানাতে পারেন মজাদার পায়েসও। রইলো রেসিপি-

উপকরণ-

বাঁধাকপি কুচি ৩ কাপ,

দুই লিটার দুধ,

আধ কাপ কনডেন্সড মিল্ক,

আধ কাপ চিনি,

ঘি পরিমাণমতো,

ছোট এলাচ,

আরো পড়ুন : কমলালেবুর বরফি তৈরির রেসিপি

বড় এলাচ,

দারুচিনি স্টিক,

কাজুবাদাম ও কিশমিশ। 

প্রস্তুত প্রণালি-

বাঁধাকপির উপরের অংশটা বাদ দিয়ে ভিতরের যে সাদা অংশটা রয়েছে সেটা যতটা সম্ভব মিহি করে কেটে ফেলুন। কড়াইতে পানি দিয়ে মিনিট পাঁচেক বাঁধাকপি ভাপিয়ে নিন। সিদ্ধ করার প্রয়োজন নেই। ভাপানো হয়ে গেলে ভালো করে পানি ঝরিয়ে রাখুন।

খেয়াল রাখবেন যাতে বাঁধাকপির মধ্যে একেবারেই পানি না থাকে। ফ্রাইং প্যানে ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশগুলো ভেজে তুলে রাখুন। কড়াইতে দুধ জ্বাল দিতে বসান। ফুটে ফুটে দুধ একটু কমে এলে তাতে ২-৩টি ছোটো এলাচ, একটা বড় এলাচ এবং একটা দারুচিনি স্টিক দিয়ে দিন।

আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিন দুধটা। দুধ ঘন হয়ে এলে এতে ভাপানো বাঁধাকপি দিয়ে দিন। সমানে নাড়তে থাকুন। এবার চিনি, কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন। খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপা দিন। কম আঁচে মিনিট পনেরো রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রাখার পর পরিবেশন করুন বাঁধাকপির পায়েস।

এস/

রেসিপি বাঁধাকপির পায়েস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250