মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আমেরিকান কারি অ্যাওয়ার্ডের থিম সং-এ ৪ শিল্পী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫’। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।

নিউইয়র্কের খ্যাতিমান রন্ধনশিল্পী মোহাম্মদ খলিলুর রহমানের উদ্যোগে এ আয়োজন। যৌথ আয়োজক হিসেবে রয়েছে আশা গ্রুপ। আন্তর্জাতিক মানের এ ইভেন্টের থিম সং নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। 

তার সুরে আসিফ ইকবালের কথায় এটিতে কণ্ঠ দিলেন পপ তারকা মেহরীন ও তরুণ কণ্ঠশিল্পী মার্সেল। গানটির সংগীতায়োজনে করেছেন মার্সেল। এর বাইরে গানটির কোরাস পর্বে নিউইয়র্কের স্থানীয় ক’জন শিল্পীরা কণ্ঠ দেবেন।

আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন। গত কয়েক বছর ধরে এর পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছে। রন্ধনশিল্পে আমি বিশ্বের প্রায় সব সম্মাননায় পেয়েছি। তাই আমি চেয়েছি আমেরিকান কারি অ্যাওয়ার্ড হোক নতুন স্বপ্ন উন্মোচনের দ্বার।’

তিনি বলেন, ‘এ কারণেই কারি অ্যাওয়ার্ডের পরিকল্পনা। তানভীর ভাই একাধিক ইভেন্টের থিম সং নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এ প্রজেক্টের গানটিও দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, এর আগে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড মূলত পৃথিবীর রন্ধন শিল্পীদের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত ছিল। এই প্রথম বাঙালিদের উদ্যোগে বিশ্বমানের এমন একটি ইভেন্ট হতে যাচ্ছে। ইভেন্টের ফাইনাল রাউন্ড ২৪ মে নিউইয়র্কের ‘ট্যারেস অন দ্যা পার্ক’ নামের একটি প্রসিদ্ধ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250