রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

ইয়ামাল রোজা রেখেই খেলবেন, আপত্তি নেই স্পেন কোচের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ বৃহস্পতিবার (২০শে মার্চ) রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগ আগামী রোববার (২৩শে মার্চ) স্পেনের মাঠে। দেশটির প্রথম মুসলমান ফুটবলার হিসেবে ম্যাচ দুটি রোজা রেখে খেলবেন লামিনে ইয়ামাল। এ নিয়ে প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের কোনো আপত্তি নেই। খবর এএফপির।

গতকাল বুধবার (১৯শে মার্চ) রাতে রটারডামে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে ইয়ামাল প্রসঙ্গে বলেন, ‘এটা আমাদের কাছে পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। সে তার ক্লাবে (বার্সেলোনা) যে নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করছে, এখানে তা-ই করবে। চিকিৎসা দল ও পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে নির্দেশিকা দিয়েছে।’

কোচ দে লা ফুয়েন্তে আরও বলেছেন, সব ধর্মের প্রতিই তাদের শ্রদ্ধা রয়েছে, ‘সব বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য একদম সেরা অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’

উদীয়মান তারকা ইয়ামালের জন্ম স্পেনে হলেও তার বাবা মুনির নাসরাউয়ি একজন মরক্কোন মুসলিম। ইয়ামাল তার পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাস রমজানে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে ক'দিন আগে জানায় স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

আরএইচ/

ইয়ামাল ফুয়েন্তে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250