সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

ত্রিফলা খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

শরীরকে রোগমুক্ত রাখতে ত্রিফলার বাস্তবিকই কোনও বিকল্প নেই। তিনরকম ঔষধি উপাদান মিলিয়ে এটি তৈরি হয় বলে একে ত্রিফলা বলা হয়। আমলকি, হরিতকি এবং বহেরা এই তিন ফল শুকিয়ে, গুঁড়ো করে, একসঙ্গে মিশিয়ে তৈরি হয় ত্রিফলার মিশ্রণ। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, নানা রোগব্যাধি থেকে মুক্তি মেলায় এটি। 

পেটের সুস্থতায় ত্রিফলা ভেজানো পানি পানের রেওয়াজ বহু পুরনো। আমলকিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্ট যা পেটের সমস্যা দূর করে। শরীরে জমে থাকা টক্সিক পদার্থ বের করে দিতেও এটি বেশ উপকারি। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। 

হরিতকিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট। আর বহেরা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি, বাড়ায় পেশির জোর, মজবুত করে হাড়। রোজ ত্রিফলা খেলে পেট তো ভালো থাকবেই, আর কী কী সুফল মিলবে? চলুন জেনে নিই- 

আরো পড়ুন : ঈদুল আজহায় যেভাবে সাজবেন

ত্বক সমস্যার সমাধান 

ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে ত্রিফলা। নিয়মিত এই মিশ্রণ খেলে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা থেকে মুক্তি মেলে। পাশাপাশি এটি ত্বকের জেল্লা বাড়াতেও সাহায্য করে। 

ওজন নিয়ন্ত্রণ 

দেহের বিপাকহার কমে গেলে ওজন বেড়ে যায়। আর বিপাকহার বৃদ্ধি করতে ত্রিফলার মিশ্রণ দারুণ কাজ করে। পাশাপাশি এই মিশ্রণ হজমের সমস্যাও কমায়। তাই বলা যায় মেদ ঝরাতে চাইলে খাদ্যতালিকায় ত্রিফলা রাখতে পারেন নিশ্চিন্তে। 

চোখের জন্য উপকারি 

দিনের বেশিরভাগ সময় কাটছে মোবাইল, কম্পিউটারের সামনে থেকে। ফলে বারোটা বাজছে চোখের। ত্রিফলা কিন্তু চোখের স্বাস্থ্যের জন্যও উপকারি। এটি চোখের বিভিন্ন সমস্যা যেমন- ছানি, গ্লকোমা, কর্নিয়াল ডিস্ট্রোফি, কনজাংটিভাইটিস ও প্রদাহ নিরাময় এবং প্রতিরোধ করতে সাহায্য করে।

ত্রিফলা খাওয়ার সঠিক নিয়ম

বাজারে ত্রিফলা চূর্ণ পাওয়া যায়। এক চামচ ত্রিফলার গুঁড়ো এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই পানি খেতে হবে। সঙ্গে ১ চামচ মধু মিশিয়েও খেতে পারেন। এছাড়া ত্রিফলার বড়ি ও ট্যাবলেটও পাওয়া যায়। সেগুলোও খেতে পারেন। 

এস/  আই.কে.জে


স্বাস্থ্য পরামর্শ ত্রিফলা রোগব্যাধি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250