রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

প্রতারণা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মিম খাতুন ওরফে আফসানা মিম (২৬) ও তার স্বামী ওবায়দুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (২১শে ফেব্রুয়ারি) একই জেলার আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুর করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ওবায়দুল্লাহকে কখনো স্বামী, কখনো দুলাভাই হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দেন মিম।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানূর রহমান। তিনি বলেন, ‘প্রতারণা মামলায় বুধবার সকালে তাদের পাবনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হবে।’

অভিযোগের বিষয়ে মামলার বাদী মনিরুজ্জামান বাবু বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মিমের সঙ্গে আমার পরিচয়। এর কিছুদিন পর ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে মিমের দুলাভাই হিসেবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। পরবর্তীতে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে ১৩ লক্ষাধিক টাকা ধার নেয় মিম ও ওবায়দুল্লাহ। বিশ্বাসের কারণে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। একসময় তারা পাওনা টাকা ফেরত দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।’

মনিরুজ্জামান আরও বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি দুলাভাই বলে পরিচয় দিলেও মূলত মিমের ৪র্থ স্বামী ওবায়দুল্লাহ। তারা দুজন মিলে পরিকল্পিতভাবে আমাকে প্রতারণার জালে ফেলে। এর আগেও অনেকের সঙ্গে এমনটা করেছে। উপায় না পেয়ে একপর্যায়ে আমি গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি। আশা করছি, আইনি ব্যবস্থার মাধ্যমে এ বিষয়ে সুষ্ঠু বিচার পাব।’

ওআ/

যুব মহিলা লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250