মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ঘটনা তদন্তে আজ বৃহস্পতিবার (২৮শে আগস্ট) কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল বুধবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে এই দুঃখ প্রকাশ করেন তিনি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘তোমরা আমার পরম স্নেহের। আমার ছেলের বয়সও তোমাদের বয়সের চেয়ে বেশি। তোমাদের এই কষ্ট আমাকেও কষ্ট দেয়।’

প্রকৌশল শিক্ষার্থীদের তিনটি মূল দাবির সঙ্গে আরেকটি দাবি রয়েছে রংপুরে একজন প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘রংপুরে যে ঘটনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি। সেখানে একটা জিডি হয়েছে। এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেপ্তার করা হবে।’

এ সময় ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ঘটনা ঘটেছে, সে জন্য দুঃখ প্রকাশ করেন ডিএমপির কমিশনার। 

তিনি বলেন, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সে জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। এই অপ্রীতিকর ঘটনার জন্য একটা তদন্ত কমিটি আমি আগামীকাল (বৃহস্পতিবার) গঠন করে দেব।’

প্রকৌশল শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। এগুলো হলো—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার বন্ধ করা, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডে চাকরির ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়া।

ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ শেখ মো. সাজ্জাত আলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250