সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৩রা জুন) মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ এই টুর্নামেন্টে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল। চারবারই বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন। 

বাংলাদেশ এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই সহজে জিতেছে। আজ ফাইনালও তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। নেপাল সেমিফাইনালে কেনিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে জিতলেও বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। আজ ম্যাচের কোনো মুহূর্তেই নেপাল বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি। 

আরো পড়ুন : থাইল্যান্ডে প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশের ব্রিজ খেলোয়াড়রা

ম্যাচের শুরু থেকে নেপালকে চাপে রাখে বাংলাদেশ। পয়েন্ট আদায় করে শিরোপার দিকে হাটতে থাকে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল। এর মধ্যে ১টি লোনাও ছিল। দ্বিতীয়ার্ধে পয়েন্টের ব্যবধান একই থাকলে বাংলাদেশ শিরোপা জয়ের উল্লাসে মাতে। 

ফাইনাল উপলক্ষে ইনডোর স্টেডিয়াম অনেকটাই পরিপূর্ণ ছিল আজ। বাংলাদেশের রেইডের সময় দর্শকরা 'বাংলাদেশ বাংলাদেশ' আবার নেপালের রেইডের সময়ও গলা ফাটিয়ে উজ্জীবিত করেছে স্বাগতিকদের। শিরোপা জয়ের পর পতাকা নিয়ে খেলোয়াড়েরা উল্লাস করেছে, দর্শকরাও দাঁড়িয়ে তাদের অভিবাদন দিয়েছে।

এস/ওআ


কাবাডি টুর্নামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250