রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

থাইল্যান্ডে প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশের ব্রিজ খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

খেলার মধ্যে ব্রিজ অন্যতম। নানা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের ব্রিজ খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স করেন। সোমবার (২৭শে মে) থাইল্যান্ডে এশিয়া প্যাসিফিক ব্রিজ কংগ্রেস টুর্নামেন্টে বাংলাদেশি চার ব্রিজ খেলোয়াড় প্লেট চ্যাম্পিয়ন হয়েছেন।

থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্যাসিফিক ব্রিজ কংগ্রেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশের ৬ জন ব্রিজ খেলোয়াড় এসপারেয়ন্ট বাংলাদেশ নামে অংশগ্রহণ করে। এশিয়ার অনেক দেশ থেকে একাধিক দলও অংশগ্রহণ করেছে। পঞ্চাশটির বেশি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড়রা নবম স্থান অর্জন করে। ২৪ ম্যাচের মধ্যে জিয়া-সোহাগরা ১৫ ম্যাচ জয় পায়। টানা ম্যাচে ক্লান্ত থাকায় শেষ ম্যাচে বাজে ফলাফল করে বাংলাদেশের খেলোয়াড়রা। যে কারণে সেমিতে উঠতে পারেনি। 

সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়াদের নিয়ে একটি কনসোলেশন (প্লেট) টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্টে বাংলাদেশের চার খেলোয়াড় (জিয়া, সুমন, সোহাগ ও জাহিদ) থাইল্যান্ডের দুই জনকে নিয়ে সুইসাইড স্কোয়াড নামে একটি দল গঠন করে। সেই সুইসাইড স্কোয়াড চায়না ওপেন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

আরো পড়ুন : এশিয়া কাপ ক্যারমে বাংলাদেশের হাফিজের ব্রোঞ্জ জয়

সাবেক হকি খেলোয়াড় আশিকু রহমান রাজীব এখন ব্রিজ খেলছেন। বাংলাদেশ এসপারেয়ন্ট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। প্লেট পর্বে ৬ জন বাংলাদেশি না খেলে দুই থাই খেলোয়াড় অর্ন্তভূক্তির কারণ সম্পর্কে থাইল্যান্ড থেকে রাজীব বলেন, ‘আমরা টানা খেলে বেশ ক্লান্ত ছিলাম। থাইল্যান্ডের খেলোয়াড়রা আমাদের সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করে তাই মিশ্র দল গঠন হয়। আমাদের চার জন খেলোয়াড়ই দুর্দান্ত খেলেছে।’

ব্রিজ তাস নির্ভর খেলা। তাই সমাজের একটা বিরুপ ধারণা আছে এ নিয়ে। দাবার মতো ব্রিজও অত্যন্ত বুদ্ধিনির্ভর খেলা। এই খেলায় বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। গত বছর হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রিজ দল ভালোই লড়েছিল। থাইল্যান্ডের এই প্লেট চ্যাম্পিয়ন ব্রিজ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেক, ‘এই চ্যাম্পিয়নশিপ আমাদের ব্রিজের জন্য বেশ বড় অর্জন। এশিয়ার সেরা খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। তাদেরকে পরাজিত করে আমাদের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হওয়া বিশাল কৃতিত্ব। সরকারি সহায়তা পেলে আমরা সামনে এশিয়ান গেমস থেকে পদক আনতে সক্ষম হব।’

বাংলাদেশের খেলোয়াড়েরা নিজেদের অর্থ ও স্পন্সর জোগাড় করে এই টুর্নামেন্টে খেলেছেন। ব্রিজ ফেডারেশন সরকারি আদেশ ও অন্যান্য আনুষ্ঠানিকতায় সহযোগিতা করেছে। ব্রিজ ফেডারেশনের আর্থিক কাঠামো খুবই দুর্বল।

এস/ আই.কে.জে/


ব্রিজ খেলোয়াড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250