শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

তাসভির ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী সিনেমা ‘দেশলাই’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের তরুণসমাজ এবং ইন্টারনেটের প্রসারে সমসাময়িক বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘দেশলাই’। যুক্তরাষ্ট্রের সিয়াটলে আয়োজিত সাউথ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা আয়োজন তাসভির ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে সিনেমাটির। উৎসবের সমাপনী সিনেমা হিসেবে ১২ই অক্টোবর প্রদর্শিত হবে দেশলাই।

জুয়েল নামের একজন তরুণ টিকটকারের গল্প বলবে দেশলাই। বানিয়েছেন ‘গান্ডু’খ্যাত ভারতীয় পরিচালক কৌশিক মুখার্জি। যিনি কিউ নামে পরিচিত। গল্পের মূল চরিত্র জুয়েল একজন টিকটকার। সে হিরো হতে চায়, ইতিমধ্যে তার ১৫ হাজার ফলোয়ার রয়েছে।

জুয়েল এবং তার ভাই জীবন—উভয়ই দৈনিক মজুরিতে শ্রমিকের কাজ করে। একটি ইনফ্লুয়েন্সার কোম্পানিতে যোগ দিতে কাতারে যাওয়ার পরিকল্পনা করে দুই ভাই। মাদক কারবারি করে ধরা পড়ে যায় জীবন। অর্থাভাবে পড়ে জুয়েল। একসময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সে। কিন্তু তার সামনে আরও বড় ট্র্যাজেডি অপেক্ষা করছিল।

নির্মাতা জানিয়েছেন, শুটিং শুরুর সময় এ সিনেমার নাম ছিল ‘জুয়েল’, পরে রাখা হয় দেশলাই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিজু শাহরিয়ার, প্রিয়ম অর্চি, কাজী নওশাবা আহমেদ, সায়ন ঘোষ, অমিত রুদ্র, রাহি আব্দুল্লাহ প্রমুখ।

দেশলাই সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ারের খবর জানিয়ে ফেসবুকে নির্মাতা কিউ লেখেন, ‘দেশলাই, আমাদের নতুন সিনেমা। গল্পটা, মূল চরিত্র, সময়, টিকটকার, ইনফ্লুয়েন্সার—সবই এই সময়ের, একদম ২০২৫। একটা ছোট গল্প লিখেছিলেন সুরজিত সেন। আরও অন্য সব সিনেমার মতো এটাও এক রাতে আমাদের দুজনের গুঞ্জনে জন্ম নেয়। জুয়েল আমাদের খুব কাছের মানুষ। ওর জীবনটা মিষ্টি দুঃখে ভরা। ১২ই অক্টোবর প্রিমিয়ার হবে দেশলাই সিনেমার।’

জে.এস/

তাসভির ফিল্ম ফেস্টিভ্যাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250