শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

শীত জমে উঠুক ‘দুধ গোকুল’ পিঠার স্বাদে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতের এসময় অনেকের ঘরেই চলছে পিঠার আয়োজন। কারও প্রিয় পাটিসাপটা, কারও আবার দুধ চিতই কিংবা ভাঁপা পিঠা। তবে বারবার একই পিঠার স্বাদ তো আর মুখে রুচে না। এবারের শীতের আমেজ উপভোগ করতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ‘দুধ গোকুল’ পিঠা। রইলো সহজ রেসিপি-

পুরের উপকরণ

১. ঘি ৩ টেবিল চামচ

২. মুগ ডাল আধা কাপ

৩. তরল দুধ ২ টেবিল চামচ

৪. চিনি ১/৩ কাপ

৫. লবণ ১/৪ চা চামচ

৬. গুঁড়া দুধ ১/৪ কাপ

৭. এলাচ গুঁড়া আধা চা চামচ

ডো তৈরির উপকরণ

১. ময়দা ২ কাপ

২. লবণ আধা চা চামচ

৩. ঘি ২ টেবিল চামচ

অন্যান্য উপকরণ

১. তেল ভাজার জন্য

২. তরল দুধ ৩ কাপ

৩. তেজপাতা ২টি

৪. সবুজ এলাচ ২টি

৫. চিনি আধা কাপ

৬. লবণ স্বাদমতো

৭. ঘি ১ টেবিল চামচ ও

৮. চালের গুঁড়া ১ চা চামচ (১ কাপ দুধের সঙ্গে মেশানো)।

আরো পড়ুন : শীতের সন্ধ্যায় ঝাল ঝাল ফিশ কেক হলে কেমন হয়!

পদ্ধতি

প্রথমে পুর তৈরির জন্য চুলায় মাঝারি আঁচে ১ টেবিল চামচ ঘি গরম করে মুগ ডাল দিন। ডালগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবেন। এরপর ডালের ভেজাভাব দূর হওয়ার পর্যন্ত নাড়ুন। এক কাপ পানি দিন ডাল সেদ্ধ করতে দিন। এজন্য প্যান ঢাকনা দিয়ে ঢেকে দিন ২০-২৫ মিনিটের জন্য।

ডালের পানি পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নিন। ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করুন সেদ্ধ ডাল। আরেকটি প্যানে ২ টেবিল চামচ ঘি দিন। এরপর ঘি গরম হলে তরল দুধ, চিনি ও লবণ দিয়ে নাড়তে থাকুন। চিনি গললে ডালের মিশ্রণ দিয়ে দিন। নেড়েচেড়ে গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিন। মিশ্রণটি প্যান থেকে উঠে আসার আগ পর্যন্ত নাড়তে থাকুন।

এবার ডো তৈরির পালা। এজন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নরম ডো তৈরি করুন। এরপর রুটি বেলে নিন। যেমন খুব বেশি মোটা বা পাতলা না হয়। কুকি কাটার দিয়ে ছোট ছোট অংশ করে কেটে নিন রুটি। এবার একটি ছোট রুটির মধ্যে ডালের পুর দিন।

আঙুলে পানি নিয়ে রুটির চারপাশে বুলিয়ে নিন। আরেকটি ছোট রুটি উপরে দিয়ে ঢেকে দিন পুর। আঙুল দিয়ে চেপে চেপে চারপাশ আটকে নিন। ভাঁজ করে করে নকশা করে নিতে পারেন। সবগুলো এভাবে তৈরি করে নিন। এরপর মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে নিন পিঠা।

অন্যদিকে ১ কাপ দুধের সঙ্গে ১ টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে জ্বাল দিয়ে অর্ধেক করে রেখে দিন। এবার পিঠা ভেজানোর জন্য চুলায় ৩ কাপ দুধ, চিনি, লবণ, ঘি, এলাচ ও তেজপাতা দিয়ে নেড়ে নিন। দুধে বলক আসলে ভেজে রাখা পিঠা ভিজিয়ে দিন।

পিঠাগুলো টুথপিক দিয়ে ছিদ্র করে দিতে পারেন। এতে দুধ ভেতরে ঢুকে নরম হয়ে যাবে পিঠা। প্যান ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনা তুলে ঘন দুধ ও চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে দিন। আরও ৫ মিনিটের জন্য প্যান ঢেকে দিন। নামিয়ে পরিবেশন করুন মজাদার দুধ গোকুল পিঠা।

এস/ আই.কে.জে/  

দুধ গোকুল পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250