শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইউক্রেন সংকট নিয়ে তুরস্কে আলোচনায় বসতে চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১১ই মে ২০২৫

#

ছবি : সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে আগামী চার দিনের মধ্যে শান্তি আলোচনায় তুরস্কের ইস্তাম্বুলে বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার (১০ই মে) রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন পুতিন। খবর সিএনএনের।

এ সময় তিনি জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়া সরাসরি আলোচনায় জন্য প্রস্তুত। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত।

প্রেসিডেন্ট পুতিন বলেন, বিশেষ গুরুত্ব সহকারে আমরা আলোচনা করতে আগ্রহী। এ সংঘাতের আসল কারণ খুঁজে বের করে তা সমাধানে এগিয়ে যেতে চাই। চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই আলোচনায় বসতে চাই।

এদিকে রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কো যুদ্ধবিরতির ব্যাপারে চিন্তা করবে। যদি চাপ প্রয়োগের চেষ্টা করা হয়, তাহলে কোনো লাভ হবে না।

আজ রোববার (১১ই মে) পুতিন জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে দ্রুতই বিস্তারিত আলোচনা করা হবে।

আরএইচ/






রাশিয়া-ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250