মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

টকশোতে বঙ্গবন্ধুকে নিয়ে অযাচিত মন্তব্যের প্রতিবাদ উপস্থাপিকার, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টকশো অনুষ্ঠানে 'বিশ্বাসঘাতক' বলায় প্রতিবাদ করলেন যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল। যমুনা টিভির এক টকশোতে বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য করেন জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবির।

অনুষ্ঠানে তার উদ্দেশে রোকসানা আনজুমান নিকোল বলেন, আপনি স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। উপস্থাপিকার এ মন্তব্যে শাহরিয়ার কবিরও তীব্র প্রতিক্রিয়া দেখান।

তিনি পাল্টা বলেন, অতিথি মানেই ভগবান। অতিথিকে সম্মান করতে হয়। আপনি স্বৈরাচারীর কায়দায় এর আগেও কথা বলেছেন। এখানে আপনার অনুষ্ঠান বলে কিছু নেই। আমি আপনার অনুষ্ঠানে আসিনি—আমি যমুনা টিভির আমন্ত্রণে ১৬ কোটি মানুষের কথা বলতে এসেছি।

লাইভ সম্প্রচারের সময় দুই পক্ষের মধ্যে কিছু সময় ধরে তর্ক-বিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

উভয়ই উচ্চস্বরে তর্কে লিপ্ত হন। নিকোল তাকে থামিয়ে বলেন, এই অনুষ্ঠানের নিয়ম আছে। ফ্লোর যখন দেব, তখনই আপনি কথা বলবেন। অনুষ্ঠান কীভাবে চলবে, তা আমি নির্ধারণ করি।

লাইভ সম্প্রচারের পর মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনেরা দুইপক্ষের বক্তব্য নিয়ে নানামুখী প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই নিকোলের দৃঢ়তার প্রশংসা করেছেন।

রোকসানা আনজুমান নিকোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250