রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৬

#

প্যারাগুয়ের গোলদাতা এনসিসো।ছবি:এক্স

নকআউটে শেষ বত্রিশের প্রথম দুই ম্যাচের ইতি ঘটল শেষ মুহূর্তের গোলে৷ সেখানে তৃতীয় ম্যাচ পথ দেখাল টাইব্রেকারের। বোস্টন স্টেডিয়ামে সেই স্নায়ুযুদ্ধ জিতে শেষ ষোলোয় পা রেখেছে প্যারাগুয়ে। চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ১(৪)-১(৩) গোলে হারিয়ে স্বস্তির হাসি হাসে তারা।

এর আগে ম্যাচের শুরু থেকেই লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে তাদের চেনা ছন্দে কাউন্টার অ্যাটাকে জার্মানিকে চাপে রাখার চেষ্টা করে। প্রথমার্ধের ৪২ মিনিটে মিগুয়েল আলমিরনের দারুণ পাস থেকে ম্যাতিয়াস গ্যালারজার ক্রসে চমৎকার হেডে প্যারাগুয়েকে দুর্দান্ত এক গোল এনে দেন তরুণ উইঙ্গার হুলিও এনসিসো।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় জার্মানি। বিরতির পর ফিরে ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভাইর্টজের মাপা ক্রস থেকে কাই হাভার্টজ নিখুঁত এক হেডে জার্মানিকে সমতায় ফেরান।

ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত সময়ে দুই দলই একের পর এক আক্রমণ করলেও ডিফেন্সের দৃঢ়তায় গোল অধরাই থেকে যায়। অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে জোনাথন তাহের একটি গোল ফাউলের অজুহাতে ভিএআরের মাধ্যমে বাতিল হলে ম্যাচ আরও নাটকীয় মোড় নেয়। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল পুরো ম্যাচ জুড়েই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে আসল পরীক্ষা ছিল স্নায়ুর। শুটআউটের শুরুতেই হাভার্টজের ডান দিকে নেওয়া শট মাথার ওপর হাত তুলে দুর্দান্তভাবে রুখে দিয়ে প্যারাগুয়েকে আত্মবিশ্বাস এনে দেন গিল। এরপর প্যারাগুয়ের মাউরিসিও এবং জার্মানির অধিনায়ক ইয়োশুয়া কিমিখ গোল করেন। প্যারাগুয়ের অধিনায়ক গোমেস ও জার্মানির জামাল মুসিয়ালাও নিজেদের শটে লক্ষ্যভেদ করেন। গালারসা গোল করে প্যারাগুয়েকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেওয়ার পর জার্মানির নিকলাস ভল্টেম্যাডের দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন অরলান্দো গিল। প্যারাগুয়ের সামনে সুযোগ আসে ম্যাচ শেষ করার, কিন্তু সানাব্রিয়া লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন।

​নাদিম আমিরি গোল করে জার্মানিকে ৩-৩ সমতায় ফেরালে রোমাঞ্চ আরও বাড়ে। ঠিক তখনই অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বদলি নামা প্যারাগুয়ের বালবুয়েনার শট ম্যানুয়েল নয়্যার আটকে দিলে জার্মানি ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায়। কিন্তু সাডেন ডেথে দুর্ভাগ্যজনকভাবে জোনাথন তাহ নিজের শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারলে জার্মানরা চরম হতাশায় ডোবে। শেষ পর্যন্ত হোসে কানালে প্যারাগুয়ের হয়ে শটটি জালে জড়ালে নিশ্চিত হয় জার্মানির বিদায়। গিলের অতিমানবীয় পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতার কাছে হার মেনে হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জার্মানিকে।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250